না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) ৭৩ বছর বয়সে মারা গেলেন তিনি।
গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অবস্থার অবনতি হতে থাকলে নেওয়া হয়েছিল লাইফ সাপোর্টে। কিন্তু তাঁকে বাঁচানোর সব প্রচেষ্টায় বৃথা গেল। সবাইকে হতাশ করে চলে গেলেন তিনি।
ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিংয়ে একটা সময় তিনি ছিলেন পরিচিত মুখ। প্রথম শ্রেণি ও শীর্ষ স্তরের অনেক ম্যাচই পরিচালনা করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও ৭টি ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। সব কটি ম্যাচই ছিল ১৯৯৭ এশিয়া কাপে। তবে তিনি দায়িত্বে ছিলেন টিভি আম্পায়ার হিসেবে। ঘরোয়া ক্রিকেট ২০২১ সালে কক্সবাজারে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা অবস্থাতেই হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর তাঁকে আর মাঠে দেখা যায়নি।
মোহাম্মদ আসগরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আসগরের পরিবারের প্রতি জানিয়েছে সমবেদনা।

ক্রীড়া প্রতিমন্ত্রী ক্লাব পরিদর্শনকালে আবাহনী ও মোহামেডান ক্লাবের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল উপস্থিত ছিলেন। ক্লাবটির বর্তমান ফুটবলাররা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করে নেন এবং ক্লাবের পক্ষ থেকে তাঁকে সম্মানসূচক জার্সি উপহার দেওয়া হয়।
৫ মিনিট আগে
ধুন্ধুমার ব্যাটিংয়ের টি-টোয়েন্টি কোনো স্কোরই যে নিরাপদ নয়, আজ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ২৬৫ রানের লক্ষ্য তাড়া করে তা দেখিয়ে দিল পাঞ্জাব কিংস
১ ঘণ্টা আগে
মাঠজুড়ে দাপট আর একের পর এক আক্রমণের পর শেষ পর্যন্ত দোরিয়েলতনের একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে বসুন্ধরা কিংস। পুরো ম্যাচে কিংসের ফরোয়ার্ডদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাদার্স গোলকিপার ইসহাক।
৪ ঘণ্টা আগে
১-১ ব্যবধানে সমতায় থাকায় শেষ ওয়ানডেটি রূপ নিয়েছিল অলিখিত ফাইনালের। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সেই ‘ফাইনালে’ হেরে গেলেন নিগার সুলাতানা জ্যোতিরা। বাংলাদেশ নারী দলকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছেন লঙ্কান মেয়েরা।
৫ ঘণ্টা আগে