
২৬৪ রান তুলে কী একটু নির্ভারই হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস!
নির্ভার হলেও দোষের কিছু ছিল না। স্বীকৃতি টি-টোয়েন্টিতে যে এত বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল না। কিন্তু ধুন্ধুমার ব্যাটিংয়ের টি-টোয়েন্টি কোনো স্কোরই যে নিরাপদ নয়, আজ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ২৬৫ রানের লক্ষ্য তাড়া করে তা দেখিয়ে দিল পাঞ্জাব কিংস। রেকর্ড এই লক্ষ্য তারা তাড়া করে জিতল ৬ উইকেট এবং ৭ বল হাতে রেখেই।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল দিল্লি। ওপেনার লোকেশ রাহুলের ৬৭ বলে খেলা ১৫২ রানের হার না মানা ইনিংসের সুবাদে ২ উইকেটে ২৬৪ রান তোলে দিল্লি। রাহুলের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ বলে ৯১ করেন নিতীশ রানা।
লক্ষ্য তাড়ায় এসে প্রতিপক্ষ বোলারদের ওপর বেধড়ক পিটুনি শুরু করেন দুই ওপেনার প্রিয়াংশ আরিয়া ও প্রভসিমরন সিংহ। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ১০০ ছাড়িয়ে ১১৬ রান তুলে ফেলে তারা। দলীয় ১২৬ রানে ভাঙে এই জুটি। ১৭ বলে ৪৩ রান করে আউট হন প্রিয়াংশ। আর প্রভসিমরন ২৬ বলে করেন ৭৬ রান। উদ্বোধনী জুটিই রেকর্ড জয়ের ভিত গড়ে দেয় পাঞ্জাব কিংসের।
উল্লেখ্য সর্বোচ্চ ২৬২ রান তাড়া করে জয়ের আগের রেকর্ডটিও ছিল পাঞ্জাবের। ২০২৪ আইপিএলে কলকাতার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল পাঞ্জাব।

ক্রীড়া প্রতিমন্ত্রী ক্লাব পরিদর্শনকালে আবাহনী ও মোহামেডান ক্লাবের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল উপস্থিত ছিলেন। ক্লাবটির বর্তমান ফুটবলাররা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করে নেন এবং ক্লাবের পক্ষ থেকে তাঁকে সম্মানসূচক জার্সি উপহার দেওয়া হয়।
৪১ মিনিট আগে
না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) ৭৩ বছর বয়সে মারা গেলেন তিনি।
২ ঘণ্টা আগে
মাঠজুড়ে দাপট আর একের পর এক আক্রমণের পর শেষ পর্যন্ত দোরিয়েলতনের একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে বসুন্ধরা কিংস। পুরো ম্যাচে কিংসের ফরোয়ার্ডদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাদার্স গোলকিপার ইসহাক।
৫ ঘণ্টা আগে
১-১ ব্যবধানে সমতায় থাকায় শেষ ওয়ানডেটি রূপ নিয়েছিল অলিখিত ফাইনালের। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সেই ‘ফাইনালে’ হেরে গেলেন নিগার সুলাতানা জ্যোতিরা। বাংলাদেশ নারী দলকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছেন লঙ্কান মেয়েরা।
৬ ঘণ্টা আগে