ঢাকা: কয়েকঘণ্টা পরই শুরু হওয়ার কথা বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সবাই যখন ম্যাচ শুরুর অপেক্ষায়, তখন এল দুঃসংবাদ। শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ও এক কোচের করোনা পজিটিভ হওয়ার খবর মিলেছে।
শ্রীলঙ্কান দলের অলরাউন্ডার ইসরু উদানা, শিরান ফার্নান্দো এবং বোলিং কোচ চামিন্দা ভাসের করোনা পজিটিভ এসেছে বলে জানা গেছে। সকালে শ্রীলঙ্কান সংবাদমাধ্যমে প্রথমে খবরটি এসেছে। এরপর তা ছড়িয়ে পড়েছে দ্রুতই। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো বিষয়টি নিশ্চিত করেনি। করোনা আক্রান্তের বিষয়টি সত্যি হলে প্রথম ওয়ানডে তো বটেই, পুরো সিরিজটিই হুমকির মুখে পড়ে যেতে পারে।
জানা গেছে, পরশু করা টেস্টের ফল এসেছে কাল। সেখানেই পজিটিভ হয়েছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ও কোচ। কাল আবারও একটা পরীক্ষা করা হয়েছে, যেটির ফল আসার কথা আজ বেলা ১১টার দিকে। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, 'আমরা এখনো করোনার ফল হাতে পাইনি। আজ বেলা ১১টার মধ্যে ফল হাতে পাওয়ার কথা। তখন বলতে পারব। শ্রীলঙ্কান সাংবাদিকেরা কিসের ভিত্তিতে বলছে আমার জানা নেই।'

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৯ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে