এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের পুরুষ, নারী দুই ক্রিকেট দলেরই দারুণ মিল রয়েছে। দুটো দলই সেমিফাইনালে ভারতের কাছে বিধ্বস্ত হয়ে স্বর্ণপদক খুইয়েছিল। আবার পাকিস্তানকে হারিয়েই বাংলাদেশের পুরুষ, নারী দুই ক্রিকেট দলই জিতল ব্রোঞ্জ, যেখানে আজ বাংলাদেশের ছেলে ক্রিকেট দলের জয় এসেছে রুদ্ধশ্বাস লড়াইয়ে। ঝেজিয়াং ইউনিভার্সিটি অব ক্যাম্পাস টেকনোলজি ক্রিকেট ফিল্ডে শেষ বলের রোমাঞ্চে বৃষ্টি আইনে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
এশিয়ান গেমস ক্রিকেট তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ৭টায়। তবে বৃষ্টির বাধায় খেলা শুরু হয় ঘণ্টাখানেক দেরিতে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তান ৫ ওভারে করে ১ উইকেটে ৪৮ রান। ১৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩২ রান করে অপরাজিত থাকেন মির্জা বাইগ। আর একমাত্র উইকেট নিয়েছেন রাকিবুল হাসান। এরপর আবার শুরু হয় মুষলধারে বৃষ্টি। এবারও বৃষ্টিতে ঘণ্টাখানেক সময় নষ্ট হয়।
বারবার বৃষ্টির বাগড়া দেওয়ায় পাকিস্তানের আর ব্যাটিং করার সুযোগ হয়নি। এরপর বাংলাদেশ সময় ১০টা ১৭ মিনিটে খেলা যখন পুনরায় শুরু হয়, তখন বৃষ্টি আইনে বাংলাদেশের দরকার হয় ৫ ওভারে ৬৫ রান, যেখানে ইনিংসের প্রথম বলেই পাকিস্তান পেসার আরশাদ ইকবাল দিয়েছেন ওয়াইড। এরপর দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন আরশাদ। জাকির হাসান ও অধিনায়ক সাইফ দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি।
জোড়া উইকেটের ধাক্কা সামলে রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকে বাংলাদেশ। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার হয় ২০ রান। হাতে তখনো ৭ উইকেট। যেখানে পাকিস্তানের বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিমের প্রথম বলে ছক্কা মারেন ইয়াসির আলী। পরের বলে ২ রান নিয়ে তৃতীয় বলে আরও ১টি ছক্কা মারেন ইয়াসির। চতুর্থ বলে ২ রান নিলে বাংলাদেশের স্কোর তখন ৩ উইকেটে ৬১ রান। শেষ দুই বলে যখন ৪ রান দরকার, তখন আউট হয়ে যান ইয়াসির। এরপর শেষ বলে রাকিবুল চার মেরে বাংলাদেশকে এনে দেন শ্বাসরুদ্ধকর এক জয়।

শেষ দিকে মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। কিন্তু তাঁদের এই জুঁটি খুব বেশি ভুগাতে পারেনি ইংল্যান্ডকে। আব্বাস জফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
২ ঘণ্টা আগে
ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করছে না আয়োজকেরা। তবে এ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। আয়োজকদের নির্ধারিত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিল আর্জেন্টিনা। এখন থেকে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন ক্রিস্তিয়ান রোমেরো। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে