একবার ডানে ঝুঁকে দুই হাত ওপরে তুলছেন হাসান আলী, আরেকবার বামের দিকে ঝুঁকে। আর তিনি যা করছেন তাঁকে অনুসরণ করছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজির) গ্যালারির একাংশের দর্শকেরা!
এখানেই শেষ নয়, নাচের ভঙ্গিতে কোমরে হাত রেখে একবার বাম পায়ে দাঁড়াচ্ছেন তো আরেকবার ডান পায়ে। আর হাসান আলী যা করছেন, ঠিক তেমনটাই করছেন এমসিজির দর্শকেরা।
মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সময় ঘটেছে এই ঘটনা। তখন বাউন্ডারির লাইনের কাছাকাছি ফিল্ডিং দিচ্ছিলেন হাসান আলী। ক্রিকেট অস্ট্রেলিয়ার পোস্ট করা ভিডিও দেখে অবশ্য বোঝার উপায় ছিল না, দর্শক নাচানোর কাজটা কীভাবে শুরু করলেন আলী।
তবে আলীর আগেও টেস্টের দ্বিতীয় দিন দর্শক মাতিয়েছেন ট্রাভিস হেড। অস্ট্রেলীয় এই ব্যাটার অবশ্য নাচেননি। সেদিন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার ফাঁকে একবার ডান দিকে আরেকবার বামদিকে ঝুঁকে স্ট্রেচিং করছিলেন। তাই অনুসরণ করেছিলেন, তাঁর পেছনে থাকা দর্শকেরাও।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৪ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩৩ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে