
ভারতের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে ওয়েস্ট ইন্ডিজকে দারুণ এক জয় এনে দিয়েছেন শাই হোপ। তাঁর ৪৫ বলে অপরাজিত ১০২ রানের ইনিংসে ভর করে রাঁচিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা।
ম্যাচ জেতানো ইনিংস খেলার পথে সাবেক তারকা ক্রিকেটার ক্রিস গেইলকে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হোপ।
হোপের ব্যাটিং তাণ্ডবে ২৪৯ রান করেও শেষ রক্ষা হয়নি ভারতের। ১৮.৩ ওভারেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয়ের নজির আছে কেবল দক্ষিণ আফ্রিকার। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ২৫৯ রান তাড়া করে জিতেছিল প্রোটিয়ারা।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন গেইল। এবার ৬ চার ও ৯ ছক্কার ইনিংসে তাঁকে ছাড়িয়ে গেলেন হোপ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড অবশ্য এখনো জনসন চার্লসের দখলে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৯ বলে ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেছিলেন তিনি।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডেও যৌথভাবে শীর্ষে উঠেছেন হোপ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের জ্যাকব বেথেলও ভারতের বিপক্ষে ৪৫ বলে সেঞ্চুরি করেছিলেন।
জয়ের পর হোপ বলেন, ‘ভারতে রান তাড়া করতে নামলে আপনি সব সময়ই নিজেকে একটা সুযোগ দিতে পারেন। বোর্ডে যত রানই থাকুক না কেন, আপনি সব সময়ই মনে করবেন ম্যাচে আছেন। তবে ২ রানে ৫ উইকেট হারানোর পর কাজটা কঠিন ছিল।’

২০২৬ বিশ্বকাপে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার হয়েছে আর্জেন্টিনা। ফিফার এক গবেষণায় দেখা গেছে, টুর্নামেন্ট যত এগিয়েছে, আর্জেন্টিনাকে লক্ষ্য করে এমন বার্তার সংখ্যাও তত বেড়েছে। লা আলবিসেলেস্তদের পর এই তালিকায় রয়েছে ইংল্যান্ড, স্পেন, ব্রাজিল ও নরওয়ে।
৪ মিনিট আগে
ধর্ষণের দুটি অভিযোগে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের সঙ্গে চুক্তি বাতিল করেছে কাউন্টি ক্লাব এসেক্স। শুক্রবার লন্ডনের আদালতে হাজির হওয়ার পর ২৪ বছর বয়সী এই ব্যাটার শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। তাঁর মামলার বিচার শুরু হবে ২০২৮ সালের জানুয়ারিতে।
১ ঘণ্টা আগে
ব্যাটিং সহায়ক উইকেটেও প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ। আবুধাবি টেস্টের প্রথম দিন শেষে ৩১৭ রান করলেও ৮ উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা। অথচ দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলামের ব্যাটে শুরুটা হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ১২৪ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু মিডলঅর্ডারদের ব্যর্থতায় আফগানিস্তানকে ব
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার জার্সিতে সবশেষ নিক ম্যাডিনসন খেলেন ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। দীর্ঘ ৮ বছর পর আজ তিনি ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু ফিরে যে রেকর্ডে নাম লেখালেন, সেটা ম্যাডিনসন নিশ্চিতভাবেই ভুলে থাকতে চাইবেন। তাঁর লজ্জার রেকর্ডের দিনটা অস্বস্তিতেই শেষ করল অজিরা।
১৫ ঘণ্টা আগে