
হারারে স্পোর্টস ক্লাব সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৪১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে আয়ারল্যান্ড। তিন ম্যাচের সিরিজে দুই দলই এরই মধ্যে একটি করে ম্যাচ জিতেছে। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে তিন ফিফটিতে ৬ উইকেটে ২৪০ রান তুলেছে আয়ারল্যান্ড।
ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ডের শুরুটা ভালো হয়নি। সপ্তম ওভারে রিচার্ড এনগারাভার বলে ১৭ রানে ফেরেন ওপেনার স্টার্লিং (৭)। দ্বিতীয় উইকেটে অ্যান্ডি বালবির্নি ও কার্টিস ক্যাম্ফার জুটি বড় করার চেষ্টা করেন। ১৪তম ওভারে তিন নম্বরে নামা ক্যাম্ফারকে (১১) ফিরিয়ে ট্রেভর গোয়ান্ডু আইরিশদের কিছুটা চাপে ফেলেন।
তৃতীয় উইকেটে বালবির্নি ও হ্যারি টেক্টরের ৮৬ রানের জুটিতে শুরুর বিপর্যয় সামলে ওঠে আয়ারল্যান্ড। ৩৩ তম ওভারে বালবির্নিকে ফিরিয়ে জিম্বাবুয়েকে ব্রেক-থ্রু দেন স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। ৯৯ বলে ১ ছক্কা ও ৪টি চারে ৬৪ রান আসে তাঁর ব্যাট থেকে। দলীয় ১৫৯ রানে টেক্টরও (৮৪ বলে ৫১) ফেরেন ফিফটি করে।
বালবির্নি ও টেক্টর বলও হজম করেছেন বেশ। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে লরকান টাকার খেলেছেন ৫৪ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস। শেষ দিকে ২৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন মার্ক অ্যাডায়ার। এনগারাভা ও গোয়ান্ডু ২টি করে উইকেট নিয়েছেন।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১০ ঘণ্টা আগে