নাঈম শেখ—অনেক সম্ভাবনা নিয়ে বাংলাদেশ দলে এসেছিলেন। তাঁকে নিয়ে সুদূরপ্রসারী চিন্তাও ছিল বিসিবির কর্মকর্তাদের। তবে ২৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। সুযোগ পেলেও হতে পারেনি ধারাবাহিক।
নাঈম এবারের বিপিএলে খেলছেন দুর্দান্ত ঢাকার হয়ে। যেখানে তাঁর কোচ খালেদ মাহমুদ সুজন। কিন্তু বিপিএলে বাজে অবস্থা ঢাকার। পাঁচ ম্যাচের মধ্যে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে থেকে সিলেট পর্ব শেষ করেছে তারা।
ঢাকার মতোই অবস্থা নাঈমের। পাঁচ ম্যাচে ২২.৪০ গড় ও ১২০.৪৩ গড়ে রান করেছেন ১১২। ফিফটি ১ টি। সেটিও প্রথম ম্যাচে। এরপর গত ২৯ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ২১ বলে ৪১ রানের ইনিংস খেলেছিলেন ঢাকার ওপেনার। কিন্তু গত শুক্রবার পরের ম্যাচে ২ রানেই আউট। নাঈমের এমন অধারাবাহিক ব্যাটিং নিয়ে ক্ষুব্ধ সুজন। নাঈমের ব্যাপারে জানতে চাইলে আজ সাংবাদিকদের ঢাকার কোচ বলেছেন, ‘নাঈম শেখের ব্যাপারে...আমার কাছে সত্যি কথা বলতে, ওর সামর্থ আছে। কিন্তু হয়তো নিজের নিজে বুঝে কিনা জানি না। যে ছেলে ২১ বলে ৪২ (৪১) রান করতে পারে, পরের ম্যাচে সোজা বলে ক্রস ব্যাট চালিয়ে বোল্ড হয়ে যায়। আমি জানি না, ওর মাইন্ডসেট কী কাজ করে।’
সিলেটের বিপক্ষে বলতে গেলে নিজ থেকেই যেন উইকেট দিয়ে এসেছেন নাঈম। তাঁর এমন কেয়ারলেস বা অসাবধান ব্যাটিং নিয়ে সুজন আরও বলেছেন, ‘এটা কেয়ারলেস ব্যাটিং, শট নির্বাচন সঠিক নয়। শীর্ষ পর্যায়ে এসব আপনি অজুহাত দিতে পারবেন না যে কন্ডিশন কঠিন। বিদেশি ক্রিকেটাররা তো করে দেখাচ্ছে। স্থানীয় ক্রিকেটাররা কেন পারবে না। গেম সেন্স বা এক ফ্লোতে কখনো ব্যাটিং করতে পারবেন না। পরিস্থিতি বুঝে ব্যাটিং করলে সফল হতে পারবেন।’
নাঈমের বয়সী অনেক ক্রিকেটার এখন বিশ্ব কাঁপাচ্ছেন। এমনকি বাংলাদেশের অনেকে এগিয়ে গেছেন তাঁর থেকে। নাঈম যে এখন আর তরুণ নয়, সেটি মনে করিয়ে দিয়েছেন সুজন, ‘নাঈম এখন আর তরুণ ক্রিকেটার নয়। অনেক দিন ধরে সে বাংলাদেশের হয়ে খেলছে। সত্যি কথা বলতে, এই ছোট ছোট ভুলগুলো ওদের নিজের ক্যারিয়ারের জন্যই হুমকি।’
নাঈমের থেকে কী চান সেটিও জানিয়েছেন ঢাকার কোচ, ‘৫০ বল তো অনেক বেশি, নাঈম ৩০-৪০ বল খেললেই আমি খুশি। বলছি না, নাঈম খারাপ ব্যাটিং করছে। আক্রমণাত্মক ব্যাট চালাচ্ছে, ব্যাটে-বলে লাগছে ভালো, কুমিল্লা ও খুলনার সঙ্গে দারুণ করেছে। আমার কথা হচ্ছে, একটা ফর্মে থাকা ব্যাটার প্রতি ম্যাচেই রান করতে চাইবে, তাই না? কিন্তু শট নির্বাচনের কথা বললাম। উইকেটে বল থেমে আসছে, তাহলে যদি আমি মারি (শট), তাহলে সোজা মারব, ক্রস কেন মারব?’

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
১০ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
১১ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
১১ ঘণ্টা আগে