
জিম্বাবুয়ে আর সিলেট দুটোই যেন প্রিয় তাইজুল ইসলামের। টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে ৪১টি করে উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। কাল থেকে সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। সবকিছু ঠিক থাকলে অভিজ্ঞ তাইজুলকেও দেখা যেতে পারে একাদশে।
মাঠে নামলে দারুণ এক রেকর্ডের হাতছানি তাইজুলের সামনে। ‘সুইং অব সুলতান’ খ্যাত ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এই অভিজ্ঞ স্পিনারের সামনে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড আগে নিজের করে নিয়েছেন তিনি। দলটির সঙ্গে ৬ টেস্টে ১২ ইনিংসে তাইজুল নিয়েছেন ৪১ উইকেট।
সব দল মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে উইকেট শিকারির তালিকায় পাঁচ নম্বরে তাইজুল। তবে চলতি সিরিজে তালিকায় নিজের নামটা আরও কয়েক ধাপ ওপরে তোলার সুযোগ তাঁর সামনে। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম জিম্বাবুয়ের বিপক্ষে শিকার করেছেন ১০ টেস্টে ১৮ ইনিংসে ৪৭ উইকেট। তালিকায় তিনি আছেন চার নম্বরে। চলতি সিরিজ বা সিলেট টেস্টে ৭ উইকেট নিতে পারলে ওয়াসিমকে ছাড়িয়ে যাবেন তাইজুল।
১৫ টেস্টে ২৬ ইনিংসে সাবেক শ্রীলঙ্কান কিংবদন্তি চামিন্দা ভাসের শিকার ৪৮ উইকেট। তিনে আছেন তিনি। ৯ উইকেট নিতে পারলে তাইজুল এ পেসারকে ছাড়িয়ে তিন নম্বরে জায়গা করতে পারবেন। ১৪ টেস্টে ২৬ ইনিংসে ৮৭ উইকেট নিয়ে শীর্ষে মুত্তিয়া মুরালিধরন। দুইয়ে থাকা ওয়াকার ইউনিস ১১ টেস্টে ২০ ইনিংসে ৬২ উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে।
সিলেটে এ পর্যন্ত ৩ টেস্ট খেলে বল হাতে তাইজুলের শিকার ২৪ উইকেট। দুই টেস্টেই নিয়েছেন ১০ ও ১১ উইকেট। ২০১৮ সালে জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্টে হেরেছিল বাংলাদেশ। হারলেও সেই টেস্টে প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেও সিলেট টেস্টে ৬ ও ৪—দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেন। ৬ ইনিংসে তিনবার ৫ উইকেট। নিশ্চয় সেই ছন্দ ধরে রেখে ওয়াসিমকে ছাড়িয়ে যেতে চাইবেন তাইজুল।

বিশ্বকাপের ফাইনালের অপেক্ষায় আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ম্যাচটা জিততে পারলেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার উচ্ছ্বাসে যখন ভাসছে পুরো দল, তখন লিওনেল মেসিকে ঘিরে আবেগঘন এক মুহূর্ত ধরা পড়েছে উদযাপনের মাঝেই।
৩১ মিনিট আগে
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ৪০ বছর আগের স্মৃতি যেন আবারও ফিরে এল আর্জেন্টাইন ফুটবলে। সেই আবেগঘন মুহূর্তের সাক্ষী ছিলেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক নেরি পুম্পিদো। আটলান্টার স্টেডিয়ামে বসে দলের জয় দেখার পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। বিশ্বকাপ জয়ী ফুটবলারের বিশ
১ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে একটি মুহূর্তকেই মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা হিসেবে দেখছেন লিওনেল মেসি। ১-১ গোলে সমতা ফেরার পর আর্জেন্টিনা বুঝতে পেরেছিল, প্রতিপক্ষের খেলোয়াড়রা আর আগের মতো লড়াইয়ের অবস্থায় নেই। সেই আত্মবিশ্বাস থেকেই শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ার বিশ্বাস তৈরি হয়েছিল বলে জানিয়েছেন মেস
২ ঘণ্টা আগে
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের পর তাদের উদ্যাপন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ফকল্যান্ড ইস্যুতে রাজনৈতিক বার্তা বহনকারী ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে ফিফার তদন্ত চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
৩ ঘণ্টা আগে