
এবারের আইপিএলে রানের বন্যা বয়ে যাচ্ছে। এতটাই যে, সর্বশেষ ১২ ম্যাচে কোনো কোনো দল এক ইনিংস ২০০ বা তার বেশি স্কোর করেছে। আর সব মিলিয়ে এবারের টুর্নামেন্টে ২১টি দলীয় স্কোর ২০০ পেরিয়ে গেছে।
আইপিএলে এত বেশি রান হওয়ার কারণ হিসেবে অনেকেই ‘ইমপ্যাক্ট খেলোয়াড়ের’ প্রভাব দেখছেন। ব্যাট-বলের এই খেলায় ব্যাটিংয়ের সময় একজন ব্যাটার বেশি থাকায় শুরু থেকেই হাত খুলে খেলার সাহস পাচ্ছেন ব্যাটাররা। দলের স্কোর যেমন বাড়ছে তেমনি নতুন এই নিয়মের কারণে নেতিবাচক প্রভাবও পড়ছে অলরাউন্ডারদের ওপরে। ইমপ্যাক্ট নিয়মের কারণে জেনুইন অলরাউন্ডাররা এখন বোলিং করার সুযোগ পাচ্ছে না। বোলিংয়ের সময় একজন ব্যাটারকে বসিয়ে জেনুইন বোলারকে নামানো হচ্ছে।
এই নিয়ম নিয়ে তাই অনেকে সমালোচনা করছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এই নিয়মের একদম ঘোর বিরোধী। অলরাউন্ডারদের মূল্য কমিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে ১১ জনের খেলায় ১২ জনের অংশগ্রহণও যে ঠিক নয়, সেটিও জানিয়েছেন তিনি।
রোহিত ইমপ্যাক্ট নিয়মের ঘোর বিরোধী হলেও ভিন্ন কিছু জানিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ‘৩৬০ ডিগ্রি’ খ্যাত দক্ষিণ আফ্রিকার ব্যাটারের মতে, ইমপ্যাক্ট নিয়মে খুব বেশি ক্ষতি দেখছেন না তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলা ডি ভিলিয়ার্স বলেছেন, ‘এই মুহূর্তে খেলাটা ব্যাটারদের। তারা ভোজনের মতো ব্যাটিং করছে। আইপিএলের উইকেট কতটা ভালো হয়েছে সেটা কোনো সহায়তা করছে না। যখন এটি (ইমপ্যাক্ট খেলোয়াড়) চালু হয়েছিল তখন আমি রোমাঞ্চিত ছিলাম। আমার বলাটা একটু তাড়াতাড়ি হলেও ব্যক্তিগতভাবে মনে করি না খুব বেশি ক্ষতি করছে।’
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় ২৮৭ রানের স্কোরটিও এবারই হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়া সানরাইজার্স হায়দরাবাদ সর্বোচ্চ ৫টি দুইশোর্ধ্ব ইনিংস খেলেছে। দলটির ব্যাটাররা যেভাবে ব্যাট করছেন তাতে মনে হচ্ছে ৩০০ রানের স্কোরটাও যেন খুব শিগগিরই তারা করে ফেলবেন।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৬ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে