
গতকাল ইফতারের পরই সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তামিম ইকবালকে। এ দিন সকাল থেকে তামিম নিজেই চাচ্ছিলেন ঢাকায় চলে আসতে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়।
জানা গেছে, যদি আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, তবে তামিমকে দেশের বাইরেও নেওয়া হতে পারে। এর মধ্যে থাইল্যান্ড নেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমানও জানিয়েছেন সে কথা। বিপিএলে তামিমের নেতৃত্বেই পর পর দুটি ট্রফি জিতেছে বরিশাল।
সংবাদমাধ্যমকে থাইল্যান্ড নেওয়া প্রসঙ্গ মিজান বলেন, ‘থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে ভিসার। অবশ্যই ইনশা আল্লাহ আমি যাব সঙ্গে। এটার জন্য চিকিৎসক শিডিউল দিতে হবে। যখন চিকিৎসক অনুমতি দেবে তখন, এখন বলা যাচ্ছে না। সবার কাছে অনুরোধ করছি, বাংলাদেশের সকল মানুষের কাছে অনুরোধ করছি, তামিমের জন্য দোয়া করবেন।’
তামিমের হার্ট অ্যাটাকের বড় একটি কারণ পানি স্বল্পতা। চিকিৎসকেরাই নাকি এ তথ্য দিয়েছেন বলে জানান মিজানুর রহমান। তিনি বলে, ‘চিকিৎসকদের কথা অনুযায়ী প্রচণ্ড ডিহাইড্রেশন (পানি স্বল্পতা) ছিল। পানি খায়নি, রাতে হয়তো ঘুমও হয়নি ঠিকমতো। এটা একটা কারণ। এ গরমের মধ্যে রোজায় ডিপিএল খেলাটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে কঠিন।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে