
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের ধারণক্ষমতা ২০ হাজার। কাল মেরেকেটে ২ হাজার দর্শকও হলো না! অথচ ম্যাচটা কিনা বাংলাদেশের। পৃথিবীর এমন কোনো ভূখণ্ড আছে, যেখানে বাংলাদেশ দল খেলতে গেলে দর্শক হয় না? তাও আবার আবুধাবির মতো বাংলাদেশি প্রবাসী-অধ্যুষিত শহরে!
কিন্তু কাল আবুধাবিতে দর্শকের ঢল কোথায়? লিটন-তাসকিনদের প্রতিপক্ষ ছিল হংকং। তুলনামূলক সহজ প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখতে এসে মূল্যবান দিরহাম আর কর্মঘণ্টা ‘নষ্ট’ করতে চান না অনেক প্রবাসী দর্শক! তাঁরা বরং এ মাঠেই হতে যাওয়া শ্রীলঙ্কা আর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ‘ব্লকবাস্টার’ দেখার অপেক্ষায়। যেসব দর্শক কাল খেলা দেখতে এসেছেন, তাঁদের মধ্যে সাকিব আল হাসানের ভক্তই যেন বেশি। বাহারি প্লাকার্ড নিয়ে তাঁরা হাজির স্টেডিয়ামে। এক দর্শকের গেঞ্জিতে ‘দ্য গোট’ বা গ্রেটেস্ট অব অল টাইম লেখার সঙ্গে সাকিবের চিরচেনা সেই আবেদনের ছবি। ওই দর্শকের চোখে, ‘রাজা তো রাজাই। রাজা সব সময় রাজা। দ্য গোট।’ বিসিবির প্রতি তাঁর অনুরোধ, ‘বাংলাদেশের মাঠে তাঁকে যেন একটা ম্যাচ খেলতে দেওয়া হয়।’
আরেক দর্শক হাজির সাকিবের সঙ্গে তোলা একটা ছবি নিয়ে। সর্বশেষ টি-টেনে বাঁহাতি অলরাউন্ডারকে তিনি বড় অভিমান নিয়ে নাকি বলেছিলেন, বাংলাদেশের খেলা আর দেখবেনই না! সাকিবই তাঁকে বুঝিয়েছেন, বাংলাদেশের খেলা যেন কিছুতেই দেখা না ছাড়েন! তাই তো তিনি কাল আবার মাঠে। বললেন, ‘টি-টেনে সাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, গল্প হয়েছিল। তিনি তখন জার্সি, ক্যাপ, ট্রাউজার উপহার দিয়েছিলেন। ছবি তুলেছিলাম। তখন বলেছিলাম, বাংলাদেশের ম্যাচ আর দেখব না! তিনি বলেছেন, না দেখবা। তাঁর কথা অনুযায়ী মাঠে এসেছি।’
সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে গত বছর আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন। তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। এখন খেলছেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল)। অ্যান্টিগার হয়ে পারফরম্যান্স তাঁর নেহাত মন্দ নয়। সাকিব আপাতত অতীত হলেও বাংলাদেশ এখনো খুঁজে পায়নি তাঁর মতো একজন নিখাদ অলরাউন্ডার। বর্তমান টি-টোয়েন্টি দলে বৈচিত্র্যময় বোলিং বিভাগ আছে। ব্যাটিং বিভাগে টপ অর্ডার আগের চেয়ে শক্তিশালী। ফিনিশিং ভূমিকায় শামীম-জাকিরের মতো ব্যাটার আছেন। তবে সাকিবের প্রস্থানের পর একজন জেনুইন অলরাউন্ডার এখনো দেখা যায়নি টি-টোয়েন্টি দলে। মেহেদী হাসান মিরাজ হতে পারতেন সাকিবের ভালো বিকল্প। তাঁকে অবশ্য টেস্ট ও ওয়ানডের মতো টি-টোয়েন্টিতে অপরিহার্য মনে করেন না টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা।
মাঠের খেলায় সাকিবের শূন্যতা তাই শিগগির পূরণ হচ্ছে না। আর লম্বা সময় ধারাবাহিক দাপুটে পারফরম্যান্সে সাকিবের যে বিশাল ফ্যানবেজ, সেটির প্রভাব এখনো এতটা, বাংলাদেশের ম্যাচ হলেই অনুভব হয়। মরুতে হতে যাওয়া আরেকটি এশিয়া কাপে দর্শক তাই সাকিবকে বড্ড মিস করবেন, এ আর অস্বাভাবিক কী!

গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
৯ মিনিট আগে
ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ের নয়ে বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬ নম্বরে। এ হিসাবে কাগজে-কলমে এগিয়ে বেলজিয়ামই। কিন্তু বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় সিয়াটলে দুই দলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের এগিয়ে রাখতে নারাজ বেলজিয়াম দলের উইঙ্গার দোদি লুকেবাকিও। উল্টো তিনি এই ম্যাচে দুই দলেরই ‘ফিফটি-ফিফটি’ সম্
৪১ মিনিট আগে
কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এখন মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে আলবিসেলেস্তেদের। আফ্রিকার দলটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে নতুন কৌশল সাজাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
১ ঘণ্টা আগে
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে হৃদয়ভঙ্গ হয়েছে ভক্তদের। সেলেসাওদের বিদায়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উত্তাপও যে কমেছে কিছুটা, সেটা বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে নজিরবিহীন এক ঘটনার সাক্ষীও হতে যাচ্ছে উত্তর আমেরিকার চলমান বিশ্বকাপ।
২ ঘণ্টা আগে