
ভাগ্যিস নাজমুল হোসেন শান্তর প্যাডে লাগা খুররম শেহজাদের করা বলটা অফস্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছিল। নাহলে এতক্ষণে চতুর্থ ব্যাটার হিসেবে ফিরতে হতো বাংলাদেশ অধিনায়ককে। এই ব্যাটার বেঁচে গেলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে শুরুর ধাক্কা থেকে বের হতে পারছে না স্বাগতিকেরা।
ঢাকা টেস্টে পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। জিতলেও শেরেবাংলায় দুই ইনিংসেই শান্তদের শুরুটা হয়েছে খুবই বাজে। প্রতিবারই হতাশ করে ফিরেছেন সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়রা। এরপর মুমিনিল হক, শান্ত কিংবা মুশফিকুর রহিমদের ব্যাটিং দৃঢ়তায় স্কোরবোর্ড ভারী হয়েছে বাংলাদেশের।
সিলেট টেস্টেও আগে ব্যাট করছে বাংলাদেশ। সাদমান চোট পাওয়ায় ওপেনিংয়ে এসেছে পরিবর্তন। অভিষিক্ত তানজিদ হাসান তামিমকে নিয়ে ওপেনিং করতে নামেন জয়। এবার বাংলাদেশের শুরুটা হয়েছে আরও বাজে। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই ফেরেন জয়। আব্বাসের করা ইনিংসের দ্বিতীয় বলে স্লিপে সালমান আলী আগার হাতে ধরা পড়েন। কোনো রান করতে পারেননি এই ব্যাটার।
জয় বিদায় নিলেও মুমিনুল হককে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন তামিম। এই জুটি জমেও গিয়েছিল। কিন্তু তামিম ফিরলে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। সেই সঙ্গে ভাঙে ৪৪ রানের জুটি। ২৬ রান করে ফেরেন তামিম। টিকে গিয়েছিলেন মুমিনুল। কিন্তু সঙ্গী হারিয়ে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। শেহজাদের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন সাবেক অধিনায়ক। ৩ চারে ২২ রান করেন মুমিনুল। দলীয় ৬৩ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
মুমিনুলের বিদায়ের পর ক্রিজে এসেছেন মুশফিক। এই অভিজ্ঞ ব্যাটারকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখার সময় আর কোনো উইকেট না হারিয়ে দলীয় ১০০ রান করেছে স্বাগতিকেরা। প্রথম টেস্টে একটি করে সেঞ্চুরি এবং ফিফটিতে ১৮৮ রান করেছিলেন শান্ত। বিপর্যয় সামলে ঘুরে দাঁড়াতে তাঁর দিকে তাকিয়ে বাংলাদেশ। আগের টেস্টে এক ফিফটি করা মুশফিকও আছেন ফর্মে।

সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা বাংলাদেশের পক্ষে গেল না। আগে ব্যাট করতে নামা স্বাগতিকেরা এই সেশনে হারিয়েছে ৩ উইকেট। মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিমের পর সাজঘরে ফিরেছেন মুমিনুল হক। তাতে ৬৩ রানেই ৩ উইকেটে দলে পরিণত হয় বাংলাদেশ।
৪১ মিনিট আগে
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে কোনো রাখঢাক না রেখেই কথাটা বলেছিলেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, টেস্টে তথাকথিত ব্যাটিং ধরনে পরিবর্তন আনার পরিকল্পনায় আছেন তারা। তারই অংশ হিসেবে প্রথমবার টেস্ট দলে ডাকা হয় তানজিদ হাসান তামিমকে।
২ ঘণ্টা আগে
লাতিন আমেরিকা ও ইউরোপ মহাদেশের বাইরে কোনো দলই বিশ্বকাপের জন্য নিজেদের প্রকৃত দাবিদার হিসেবে তুলে ধরতে পারেনি। তবে চার বছর আগে কাতারে মরক্কোর সেমিফাইনাল-যাত্রা সেই মিথ ভেঙে দিয়েছে। ২০২৬ বিশ্বকাপে সেই সাফল্যকেও ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন বুনছে সেনেগাল।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ মানেই বিশেষ কিছু। চার বছর অন্তর অন্তর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে দলগুলোর প্রস্তুতির শেষ নেই। পিছিয়ে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। সতীর্থ রদ্রিগো দি পলকে সঙ্গে নিয়ে রুটিন অনুশীলনের বাইরেও নিজেদের উদ্যোগে আলাদাভাবে অনুশীলন করছেন মেসি, রদ্রিগো দি পলরা।
১৫ ঘণ্টা আগে