২০২৪ আইপিএলে মোস্তাফিজুর রহমানের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। চেন্নাই সুপার কিংসকে ম্যাচ জেতাতে দারুণ অবদান রেখেছেন তিনি। আইপিএলে উইকেটের ফিফটিও পূর্ণ করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে ৪ ওভারে ২৯ রানে নেন ৪ উইকেট। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে (চিপক) গত শুক্রবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে তাঁর নেওয়া ৪টি উইকেটই গুরুত্বপূর্ণ। ফাফ ডু প্লেসি, রজত পাতিদার, বিরাট কোহলি, ক্যামেরন গ্রিন—এই চার ব্যাটারকে মোস্তাফিজ ফেরান নিজের ব্যক্তিগত প্রথম দুই ওভারে। আরসিবির বিপক্ষে অবশ্য ডেথ ওভারটা ভালো হয়নি। এখানেই বাংলাদেশের বাঁহাতি পেসারের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারেন মাথিসা পাতিরানা। কেননা গত আইপিএলে চেন্নাইকে শিরোপা জেতাতে ডেথ ওভারে পাতিরানার বোলিংয়ের অবদান রয়েছে। সেই পাতিরানা যোগ দিয়েছেন চেন্নাইয়ের দলে।
গুজরাট টাইটানসের বিপক্ষে আজ চিপকেই নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে চেন্নাই। চেন্নাই-গুজরাট ম্যাচ নিয়ে ক্রিকইনফোতে দল দুটির শক্তিমত্তা, একাদশ কেমন হবে—সেসব নিয়ে হয় আলোচনা। সে আলোচনায় গত রাতে যোগ দেন ওয়াসিম জাফর, মিচেল ম্যাকক্লেনাঘানের মতো ক্রিকেটাররা। ম্যাকক্লেনাঘান বলেন, ‘আমি মনে করি না (চেন্নাইয়ের একাদশে পরিবর্তন হবে কি না)। চেন্নাইয়ের জন্য গুরুত্বপূর্ণ হবে মোস্তাফিজ। পাতিরানা না থাকায় ডেথ ওভারে কী হবে তা নিয়ে হয়তো দুশ্চিন্তা ছিল। তবে মোস্তাফিজ ব্যতিক্রম ছিল প্রথম ম্যাচে। ৫-৬ বছর আগে যেমন ছিল মোস্তাফিজ, তাকে দেখে সেরকম মনে হয়েছে। তখন সানরাইজার্স হায়দরাবাদের কোচ ছিলেন টম মুডি।’
৬ মার্চ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন পাতিরানা। সেই চোটে খেলা হয়নি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। আইপিএলের শুরুর দিকে লঙ্কান পেসারের না খেলার কথা জানা যায় এর পরপরই। পাতিরানা পরে দলের সঙ্গে যোগ দিলেও কতটুকু ফিট, তা নিয়ে এখনো রয়েছে সংশয়। তার ওপর ১ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে লঙ্কান পেসারকে না খেলানোর সিদ্ধান্ত যদি চেন্নাই নেয়, তাহলে হয়তো মোস্তাফিজকে নিয়মিত দেখা যাবে চেন্নাইয়ের দলে।
আইপিএল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ পাঁচবার করে শিরোপা জিতেছে চেন্নাই ও মুম্বাই ইন্ডিয়ানস। গুজরাটকে হারিয়েই গত আইপিএলের শিরোপা জেতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই। তবে এবারের আইপিএল শুরুর আগের দিনই বদলে যায় চেন্নাইয়ের অধিনায়ক। ধোনি চেন্নাইয়ের নেতৃত্বভার তুলে দেন রুতুরাজ গায়কোয়াড়ের কাঁধে।
আরও পড়ুন:

বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসও বাকি নেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। এই সময়ে দুশ্চিন্তায় পড়েছে জার্মানি। বিশ্বকাপে নাও খেলতে পারেন দলের অন্যতম সেরা এক তারকা।
৯ মিনিট আগে
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় ছয়ে থাকা চেলসির (৪৮) চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল লিভারপুল (৫৫)। লিগ শেষ হতে হাতে আছে আর ৫টি ম্যাচ, যার একটি আবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে। আগের রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরেছে চেলসি। আজ দিনের আরেক ম্যাচে ৭ গোলের থ্রিলারে সান্ডারল্যান্ডকে ৪-৩ গোলে হা
৯ মিনিট আগে
মাঠ থেকে নয়, বরং সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েই অবসর নেওয়া একরম নিয়মে পরিণত করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদদের দেখানো পথ অনুসরণ করে কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রুবেল হোসেন। এবার রুবেলকে বিদায়ী সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১ ঘণ্টা আগে
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গতবার লিটন দাসের খেলা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ছিল। পরে অবশ্য তিনি তামিম ইকবালের গুলশান ক্রিকেট ক্লাবে যোগ দেন। আর মেহেদী হাসান মিরাজ খেলেছিলেন মোহামেডানের জার্সিতে। এবার ঠিকানা বদলে দুজনই নাম লিখিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে। যদিও অধিনায়ক কে হবেন, সেটা এখনো ঠিক
১ ঘণ্টা আগে