মোহাম্মদ সাইফউদ্দিন আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন না দীর্ঘ ১৮ মাস। তাই উইকেট নেওয়ার পর তাঁর ট্রেডমার্ক উদ্যাপনটাও করা হয়নি এত দিন। গতকাল যখন জিম্বাবুয়ের বিপক্ষে ফিরলেন তখন গুণে গুণে চারবার নিজের ট্রেডমার্ক উদ্যাপনটাই করলেন।
একবার অবশ্য এমন উদ্যাপন করে লাভ হয়নি সাইফউদ্দিনের। ওয়েলিংটন মাসাকাদজাকে আউট করার সময় নো বল করায়। ম্যাচে তাঁর মতো এমন দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদও। ৮ উইকেটের বড় জয়ের ম্যাচে তো তাসকিন ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন। আর ১২৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিজের অভিষেক ম্যাচে ৬৭ রানের ইনিংস খেলেছেন তানজিদ হাসান তামিম।
চট্টগ্রামে ১৫ রানে ৩ উইকেট নিয়ে তাই দারুণ এক প্রত্যাবর্তনই করেছেন সাইফউদ্দিন। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে চালিকা শক্তি হিসেবে কী কাজ করেছে সেটাই পরে ম্যাচ শেষে ব্যাখ্যা করেছেন তিনি। বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্যই উন্মুখ আছেন বলে জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় পাওয়ার পর সাইফউদ্দিন বলেছেন,‘প্রথমত আলহামদুলিল্লাহ। যেহেতু প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরলাম। আমার জন্য বিষয়টা কঠিন ছিল। যদি আমি বিশ্বকাপের দলে সুযোগ পেতে চাই আমার জন্য এই পারফরম্যান্সটার বিকল্প নেই। এর আগে ২০২১-২২ (আসলে ২০২২) বিশ্বকাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরম্যান্সের কারণে। এজন্য অনেক সিরিয়াস ছিলাম। তাই চাচ্ছিলাম পারফর্ম করতে।’
চট্টগ্রামের কন্ডিশন তাঁর চেনা হলেও গতকাল বোলিং করার সময় নার্ভাস ছিলেন বলে জানিয়েছেন সাইফউদ্দিন। তিনি বলেছেন,‘হ্যাঁ অবশ্যই। আসলে সত্যি কথা বলতে গেলে আজকে অনেক নার্ভাস ছিলাম (হাসি)। এর আগে অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি নার্ভাস ছিলাম না। আমার জন্য ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল।’
আগামী ম্যাচগুলোয় একাদশ কি হবে তা নিয়ে চিন্তা করছেন না সাইফউদ্দিন। সুযোগ পেলে ভালো করতে চান তিনি,‘যেহেতু ২ ম্যাচ পরে ফিজ আসবে। একাদশে কী হবে না হবে ম্যানেজমেন্ট জানে। আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালোটা দেওয়ার। আরও ভালো করতে পারলে ভালো লাগত। আরও ৪টা ম্যাচ বাকি আছে। চেষ্টা করব নিজেকে আরও ছাড়িয়ে যাওয়ার।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে