
চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার পর চার দিন পেরিয়ে গেছে। দুবাইয়ে ৯ মার্চের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে। তবু শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে আলোচনা থামছে না। এবার তোপ দেগেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল।
৯ মার্চ ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল শেষে আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পরিচালক রজার টুজ ছিলেন। কিন্তু যে পাকিস্তান টুর্নামেন্টের আয়োজক, তাদের কোনো প্রতিনিধি ছিলেন না। পিসিবি সভাপতি মহসিন নাকভি দুবাইয়ে যাননি ফাইনালের দিন। পিসিবি প্রতিনিধি হিসেবে সুমাইর আহমেদকে পাঠালেও তিনি চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান অংশের জন্য ছিলেন।
টুর্নামেন্টের ফাইনালে পিসিবির কেউ না থাকায় সামাজিক মাধ্যমে তৎক্ষণাৎ ক্ষোভ ঝেরেছিলেন শোয়েব আকতার। এবার আকমল নিজের ইউটিউব চ্যানেলে ব্যাপারটি নিয়ে সমালোচনা করেছেন। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আইসিসি আমাদের আয়না দেখিয়েছে। টুর্নামেন্টের পরিচালক (সুমায়ের) সেখানে ছিলেন। তিনি উপস্থিত থাকার কথা ছিল। কেন থাকলেন না তিনি? কারণ, আমাদের সেখানে থাকার কোনো যোগ্যতা নেই।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করেছে পাকিস্তান। স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান ক্রিকেট দলের ভরাডুবি হয়েছে টুর্নামেন্টে। নিউজিল্যান্ড, ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা হওয়ার কথা হলেও রাওয়ালপিন্ডির তুমুল বৃষ্টিতে সেটা হতে পারেনি।
চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও রানার্সআপ হয়েছে পাকিস্তান। রিজওয়ান-বাবর আজমদের দল ফাইনালসহ দুই ম্যাচ হেরেছিল কিউইদের কাছে। ধারাবাহিকভাবে ব্যর্থ পাকিস্তানের সমালোচনা করে আকমল বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি না। কম মানের দলগুলো আমাদের আয়না দেখিয়েছে। পাকিস্তান কীভাবে টুর্নামেন্ট আয়োজন করেছে, সেটা কেউ বলছে না। এমন ক্রিকেট যদি খেলি, তাহলে আমাদের সঙ্গে এমন আচরণ করা হবে। যদি নিজের জন্য খেলেন, তাহলে কোনো সম্মান পাবেন না।’
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়নস ট্রফি হলেও টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান। ভারত তাদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। তবে টুর্নামেন্টের আয়োজন দেখে আকমলের কাছে মোটেও আইসিসি ইভেন্ট মনে হয়নি। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘এটা আমাদের ইভেন্ট। আমরা আয়োজন করেছি। ইনিংসের মাঝের বিরতিতে আমাদের কারও যাওয়া উচিত ছিল। আতিফ আসলাম গান গেয়েছেন। তিনি তো যেতে পারতেন। আমাদের দেশের কোনো প্রতিনিধি ছিলেন না। দুবাইয়ে যেভাবে তারা আয়োজন করেছে, তাতে এটাকে একটা আইপিএল ইভেন্ট মনে হয়েছে।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৭ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৮ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৯ ঘণ্টা আগে