ঋষভ পন্ত খেলেন কোন দলের হয়ে? আজ চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ের সময় যেভাবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিল্ডিং সাজাতে বললেন, দেখে ভারতীয়রা মনে করতে পারে এ দেখি ‘ঘরের শত্রু বিভীষণ’!
উইকেটে ব্যাট হাতে পন্ত, ফিল্ডিংও সাজিয়ে দিতে বলছেন তিনি! অবাক না হয়ে কি পারা যায়? আজ বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় শান্তকে সাহায্য করতে দেখা যায় ভারতের উইকেটরক্ষককে। লেগ সাইডের দিকে ইঙ্গিত করে এ সময় পন্ত বাংলাদেশ অধিনায়কের দিকে তাকিয়ে বলেন, ‘এদিকে একজন আসবে। এখানে একজন কম ফিল্ডার আছে।’
পাঁচ দিনের টেস্ট। চেন্নাইয়ের গরমের সময় ক্লান্তি কাটাতে একটু মজা করতেই এমনটা করেছেন পন্ত। তাঁর প্রস্তাব মেনে শান্তও ফিল্ডিং সাজিয়েছেন। মিডউইকেট জায়গায় একজন ফিল্ডারও বাড়ান বাংলাদেশ অধিনায়ক।
তারপরও পন্তকে ফেরাতে হিমশিম খেতে হয়েছে শান্তকে। প্রায় দুই বছর পর টেস্টে সেঞ্চুরি পেয়েছেন ভারতীয় ব্যাটার। ১২৮ বলে ১০ চার ও ২ ছয়ে করেছেন ১০৯ রান। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পাওয়া পন্ত ছুঁয়েছেন একটি মাইলফলকও। টেস্টে ভারতের উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরি এখন তাঁর। এই তালিকায় তিনি পাশে বসেছেন মহেন্দ্র সিং ধোনির।
চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ৪ উইকেটে ২৮৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ৫১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দিন করেছে ৪ উইকেটে ১৫৭ রান নিয়ে। জয়ের জন্য সফরকারীদের দরকার আরও ৩৫৭ রান।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে