বিরাট কোহলির ব্যাটিং দেখলে মনে হয় ক্রিকেট খেলা খুবই সহজ। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কখন কোনো শট খেলতে হবে তা তাঁর ভালোই জানা। বাংলাদেশের বিপক্ষে যেমন সর্বশেষ ম্যাচে তার প্রমাণ আরেকবার দিয়েছেন ভারতীয় ব্যাটার। দুর্দান্ত এক সেঞ্চুরি করে ভারতকে ৭ উইকেটের জয় এনে দিয়েছেন তিনি।
অথচ, সেদিন ভারতের বিপক্ষে দুর্দান্ত শুরুর পরও বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৯৩ রান করেছিলেন লিটন দাস–তানজিদ হাসান তামিম। কিন্তু দুজনই ফিফটি করার পর উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। শুধু তাঁরাই নন কখন কোন শট খেলতে হয় বাংলাদেশের ব্যাটাররা যেন এখনো তাতে অভ্যস্ত নন।
তাই তো কোহলিকে দেখে বাংলাদেশি ব্যাটারদের শিখতে বলেছেন শ্রীধরন শ্রীরাম। বাংলাদেশের টেকনিক্যাল কনসালট্যান্ট বলেছেন,‘ইনিংসটি দারুণ ছিল না। সে ৭০ কিংবা ৮০ রান না করা পর্যন্ত একটা বলও তুলে মারেনি। তার এমন ইচ্ছাশক্তি থেকে আমাদের খেলোয়াড় ভালো শিক্ষা নিতে পারে। উইকেটে বেশি বেশি দৌড়াও এবং গ্যাপ বের করে শট খেল। সে দারুণ পেশাদার ক্রিকেটার।’
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও টানা ৩ ম্যাচ হেরেছে বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্স খুবই হতাশাজনক বলে জানিয়েছেন শ্রীরাম। তবে এখান থেকে ফেরার বিষয়ে তিনি বলেছেন,‘নিঃসন্দেহে এটি হতাশার। বিশ্বকাপ হচ্ছে দীর্ঘ সময়ের এক টুর্নামেন্টে। প্রতিটি হার আঘাত দিবে। কিন্তু এখান থেকে ফেরার পথ বের করতে হবে। পথ খুঁজে পাওয়ার পর পরে ম্যাচে মনোযোগ দিতে হবে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে