চোটে পড়ে প্রায় সময়ই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকেন জসপ্রিত বুমরা ও শাহিন শাহ আফ্রিদি। বৈশ্বিক টুর্নামেন্টগুলোও মিস করেন এই দুই পেসার। এই দুই পেসারের মধ্যে শাহিনকে এগিয়ে রেখেছেন আব্দুল রাজ্জাক।
বুমরা, শাহিনের কেউই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২২-এর এশিয়া কাপ খেলতে পারেননি। বুমরা খেলতে পারেননি অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপও। তবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন শাহিন। ৭ ম্যাচে ৬.১৫ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। শাহিন, বুমরাহর তুলনা করতে গিয়ে স্থানীয় এক সংবাদমাধ্যমকে রাজ্জাক বলেন, ‘জসপ্রিত বুমরার চেয়ে শাহিন আফ্রিদি অনেক এগিয়ে। শাহিনের ধারেকাছেও নেই বুমরা।’
শাহিন অবশ্য মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে চোটে পড়েছেন। এর পর থেকে ক্রিকেটের বাইরে আছেন পাকিস্তানি এই বাঁহাতি পেসার। আর বুমরা সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেন গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে। এরপর কোনো দ্বিপক্ষীয় সিরিজে ভারতীয় দলে জায়গা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেলেও খেলা হয়নি কোনো ম্যাচ। ৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলা হচ্ছে না বুমরার। অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা নির্ভর করছে বুমরার ফিট থাকার ওপর।

সংবাদ সম্মেলনে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের প্রসঙ্গ টেনে কোর্তোয়া বলেন, ‘২০১৮ বিশ্বকাপে ব্রাজিলও আমাদের বিপক্ষে ফেবারিট ছিল, ঠিক যেমনটা এবার স্পেন। আমরা এবারও আন্ডারডগ হিসেবেই মাঠে নামব। তবে আমাদের দলটা যে কতটা শক্তিশালী, তা আমরা সেনেগালের বিপক্ষে শেষ মুহূর্তের ঘুরে দাঁড়ানো এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্
১ ঘণ্টা আগে
চলতি ফুটবল বিশ্বকাপে বারবার কাঠগড়ায় উঠছে ফিফার রেফারিং। গোল করে উদযাপন করার কিছুক্ষণ পরে সেটা বাতিল করা হয়। আবার কখনো নিষেধাজ্ঞায় থাকা ফুটবলার খেলার সুযোগ পান দেশের রাষ্ট্রপ্রধানের ফোন কলে। কখনোবা কোনো ফুটবলারের নিষেধাজ্ঞা এক ম্যাচ বেড়ে যায়। ইংলিশ ডিফেন্ডার জ্যারেল কোয়ানসার বেলায় এমন কিছুই ঘটেছে। এম
১ ঘণ্টা আগে
বোস্টনে গত রাতে ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালটা হয়ে রইল এমবাপ্পেময়। দুটি গোলেই কিলিয়ান এমবাপ্পে অবদান রেখেছেন। তবে ম্যাচের শেষ দিকে এসে চোট নিয়ে যেভাবে মাঠ ছেড়েছেন, তাতে ফ্রান্সের ভক্ত-সমর্থকদের চিন্তিত হওয়ারই কথা। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন তাঁর এখন কী অবস্থা।
২ ঘণ্টা আগে
ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাজেভাবে হারের পর ওয়ানডে সিরিজটাও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ খুইয়েছে এক ম্যাচ আগেই। সিরিজ হারের পরপরই মিরাজের দল পেল দুঃসংবাদ। জিম্বাবুয়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান।
৩ ঘণ্টা আগে