বাংলাদেশকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপের ফাইনাল আগেই নিশ্চিত করে ভারত। গতকাল দিনের দ্বিতীয় রুদ্ধশ্বাস সেমিফাইনালে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। আগামীকাল ডাম্বুলায় ফাইনালে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
আজ ডাম্বুলায় টসে হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান করে পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান আসে মুনিবা আলীর ব্যাট থেকে। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার মেয়েদের। রানের খাতা খোলার আগেই ভিসমি গুনারত্নে বিদায় নেন। দলীয় ১৯ রানে ফেরেন হার্শিতা বিক্রমাসিংহে (১২)। তবে এক প্রান্ত ধরে রেখে দলকে জয়ের দিকে টেনে নিয়ে যান শ্রীলঙ্কা নারী দলের অনেক বিপর্যয়ে ত্রাতা হয়ে ওঠা অধিনায়ক চামারি আতাপাত্তু। ৪৮ বলে ৬৩ রান করে তিনি আউট হয়ে গেলেও ১ বল ও ৩ উইকেট হাতে রেখেই জিতে যায় শ্রীলঙ্কা।
চামারি আতাপাত্তুর বিদায়ের পর চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় সর্বোচ্চ ২২ বলে হার না মানা ২৪ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আনুশকা সঞ্জীবনী। বল হাতে পাকিস্তানের সাদিয়া ইকবাল ১৬ রান দিয়ে নেন ৪ উইকেট।

নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
১০ মিনিট আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
১ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
২ ঘণ্টা আগে
ভারত-শ্রীলঙ্কা নারী এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ভারতের নারী ক্রিকেটার ক্রান্তি গৌড়কে কড়া শাস্তি দিয়েছে। এমনকি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শাস্তির খড়্গ থেকে রক্ষা পায়নি পাকিস্তানও।
৩ ঘণ্টা আগে