
খেলা শেষ হয়েছে সবে। প্রেসিডেন্ট বক্সের বাইরে দাঁড়ানো নাজমুল হাসান পাপনের উচ্ছ্বসিত মুখ ধরা পড়ল টিভির পর্দায়। কার সঙ্গে ফোনে যেন কথা বলছিলেন বিসিবি সভাপতি। ম্যাচ শেষে নাজমুল হাসান জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই কথা হচ্ছিল তখন।
আগে দেখা গেছে, বাংলাদেশের খেলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুরে স্টেডিয়ামে চলে এসেছেন। তিনি অনেকবারই মাঠে এসে সাকিবদের উৎসাহ জুগিয়েছেন। তবে করোনার কারণে ছেদ পড়েছে সেই চেনা দৃশ্যে। প্রধানমন্ত্রী তাই বিসিবি সভাপতির মাধ্যমে খবরাখবর রাখছেন মাঠের, অভিনন্দন জানাচ্ছেন মাহমুদউল্লাহর দলকে।
কাল ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান বললেন, ‘খেলা শেষ হতেই প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। তাঁর সঙ্গেই কথা বলছিলেন। তিনি তো প্রতি খেলাতেই খবর নেন। প্রথম ম্যাচের দিন অনেকবারই করেছেন। সবাইকে অভিনন্দন জানান। দ্বিতীয় ম্যাচে জেতার পরও অনেকবার কথা বলেছেন। আজও (কাল) করেছেন।’
পাপন আরও যোগ করলেন, ‘আজ খেলার মাঝখানে যখন প্রধানমন্ত্রী ফোন করলেন, তখন আমি একটু জেতা নিয়ে সন্দিহান ছিলাম। আমি বললাম ১৩ রান কম হয়ে গেছে আপা। কমপক্ষে ১৪০ রান দরকার ছিল। তখন প্রধানমন্ত্রী বললেন, সব খেলাতেই জিততে হবে কথা নেই। তবে তিনি তখনো জেতার আশা ছাড়েননি। শেষে জেতার পর দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন।’
কাল ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল মোস্তাফিজের করা ১৯তম ওভারটা। কী দুর্দান্ত বোলিংই না করেছেন এই বাঁহাতি। একটি উইকেটও পাননি, তবে তিনিই জয়ের নায়ক। বিসিবি সভাপতির বেশি প্রশংসা পেলেন তাই মোস্তাফিজ, ‘মোস্তাফিজের ওই শেষ ওভারটাই (১৯তম ওভার) টার্নিং পয়েন্ট ছিল। আমিও আশায় ছিলাম, সে দারুণ কিছু করবে।’
অস্ট্রেলিয়াকে এভাবেই যে হারাতে পারবে বাংলাদেশ, সেটি কল্পনাতেও ছিল না পাপনের। বিসিবির সভাপতি বললেন, ‘অস্ট্রেলিয়া শক্তিশালী ও পেশাদার দল। সিরিজ জিতব আশা করেছিলাম, কিন্তু এভাবে জেতার কথা কখনো চিন্তা করিনি।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে