
তাসকিন আহমেদ এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে ছিলেন দুর্দান্ত। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ বোলিং করেছেন। বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তিনি রেকর্ড গড়লেও তাঁর দল দুর্বার রাজশাহী ছিটকে গেছে লিগ পর্বেই।
নি: সঙ্গ শেরপার মতো এবার তিনি রাজশাহীকে টেনেছেন। ১২ ম্যাচে ৬.৪৯ ইকোনমিতে নিয়েছেন ২৫ উইকেট। এবারের বিপিএলে তাসকিনের পর যৌথভাবে দুইয়ে আছেন সৈয়দ খালেদ আহমেদ, ফাহিম আশরাফ ও আকিফ জাভেদ। খালেদ, ফাহিম, আকিফ নিয়েছেন ২০টি করে উইকেট। যেখানে খালেদের চিটাগং কিংস ও ফাহিমের ফরচুন বরিশাল আজ সন্ধ্যায় মিরপুরে ফাইনালে মুখোমুখি হচ্ছে। আকিফের রংপুর রাইডার্স এলিমিনেটরেই ছিটকে গেছে।
ফাহিম পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পেয়েছেন এবং এরই মধ্যে বিপিএল ছেড়ে তিনি চলে গেছেন। পাকিস্তানি এই পেসার তাহলে বিপিএলে রেকর্ড ভাঙার হিসেব থেকে বাদ। তবে খালেদের সেই সুযোগ তো থাকছে। ১৩ ম্যাচে ৮.৫৮ ইকোনমিতে নিয়েছেন ২০ উইকেট। তুলনামূলক খরুচে হলেও চিটাগংকে প্রথম কোয়ালিফায়ারে ওঠাতে (সেরা দুই) অসাধারণ অবদান রেখেছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন। মিরপুরে ৩০ জানুয়ারি লিগ পর্বে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩১ রানে নিয়েছিলেন ৪ উইকেট। তাসকিনের রেকর্ড ভাঙতে খালেদের ৬ উইকেট দরকার, যা একটু কঠিন। তবে অসম্ভব তো নয়। কে বলতে পারে, আজ ফাইনালেই হয়তো ক্যারিয়ারসেরা বোলিং করলেন খালেদ।
খুশদিল শাহ, আবু হায়দার রনি ১৭টি করে উইকেট নিলেও তাঁরা প্লে-অফ থেকে বিদায় নিয়েছেন। খুশদিল খেলেন রংপুর রাইডার্সের হয়ে এবং রনি খুলনা টাইগার্সের হয়ে খেলেন। ফাইনালিস্ট চিটাগংয়ের আলিস নিয়েছেন ১৫ উইকেট। এই দলের শরীফুল ইসলাম ও আরাফাত সানি নিয়েছেন ১৩ ও ১১ উইকেট।
এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির মতো সর্বোচ্চ রানসংগ্রাহক নাঈম শেখেরও খেলা হচ্ছে না ফাইনাল। নাঈমের দল খুলনা টাইগার্স পরশু মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের কাছে হেরে বিদায় নিয়েছে। ১৪ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৫১১ রান করেছেন খুলনার এই বাঁহাতি ব্যাটার। গড় ও স্ট্রাইকরেট ৪২.৫৮ ও ১৪৩.৯৪।
বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারী হওয়ার পথে তাসকিন এবার সাকিব আল হাসানের দুইটি রেকর্ড ভেঙেছেন। ২০১৯ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে সাকিব নিয়েছিলেন ২৩ উইকেট। যা বিপিএলে এক আসরে উইকেট নেওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ। একই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে ২০১৭ বিপিএলে তিনি নিয়েছিলেন ২২ উইকেট।
| নাম | উইকেট | ইকোনমি | দল |
|---|---|---|---|
| তাসকিন আহমেদ | ২৫ | ৬.৪৯ | দুর্বার রাজশাহী |
| ফাহিম আশরাফ | ২০ | ৭.১২ | ফরচুন বরিশাল |
| আকিফ জাভেদ | ২০ | ৬.৮৯ | রংপুর রাইডার্স |
| সৈয়দ খালেদ আহমেদ | ২০ | ৮.৫৮ | চিটাগং কিংস |
| খুশদিল শাহ | ১৭ | ৬.০৩ | রংপুর রাইডার্স |
| আবু হায়দার রনি | ১৭ | ৯.৮১ | খুলনা টাইগার্স |

পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
৮ ঘণ্টা আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
৯ ঘণ্টা আগে