
তাঁর শেষ টেস্টের প্রথম দিন। মাঠে নেমে কি একটু আবেগপ্রবণ হয়ে পড়লেন টিম সাউদি! হয়েছেন বৈকি! হ্যামিল্টনের সেডেন পার্কে যখন ব্যাটিংয়ে নামলেন, করতালিতে প্রকম্পিত মাঠ। সেটা আরও প্রকম্পিত হলো যখন ৬ বলের ব্যবধানে মারলেন তিন ছক্কা। গ্যালারিতে বল আছড়ে পড়লে এমনিতেই উদ্দীপ্ত হয় গ্যালারি। আর সাউদির ক্ষেত্রে তো তা হওয়ারই কথা।
১০ নম্বরে ব্যাটিংয়ে নামার সময় প্রতিপক্ষ ইংল্যান্ডের ক্রিকেটাররা দুই সারিতে দাঁড়িয়ে তাঁকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন। তারও আগে মেয়েকে ঢুকেছিলেন স্টেডিয়ামে। তবে ব্যাট হাতে বেশি কিছু করতে পারেননি। ১০ বলে করেছেন ২৩ রান। অবশ্য প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের ৩০০ পেরোনো স্কোরে কিছুটা হলেও অবদান তাঁর ইনিংসে। ৯ উইকেট খুইয়ে প্রথম দিন শেষ স্বাগতিকেরা তুলেছে ৩১৫ রান।
টস হেরে ব্যাটিংয়ে আসা নিউজিল্যান্ড অবশ্য ভালো একটা শুরু পেয়েছিল। ইনিংসের উদ্বোধনীতে ১০৫ রান এনে দিয়েছিলেন টম লাথাম ও উইল ইয়াং। ৪২ রানে ইয়ং অ্যাটকিনসনের শিকার হলে ভাঙে এই জুটি। টম লাথাম ফেরেন ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করে। ৫৪ বলে ৫০ রান নিয়ে উইকেটে আছেন মিচেল স্যান্টনার। সঙ্গী ও’রুর্কি (০*)। ম্যাথু পট ও অ্যাটকিনসন নিয়েছেন ৩টি করে উইকেট।
সেডন পার্কে দিনের সবচেয়ে আলোচিত ঘটনা কেন উইলিয়ামসনের আউট। পটের ভালো লেন্থের বল খেলতে গিয়েছিলেন। বাউন্স করে বলটি ব্যাটারের ব্যাটকে ফাঁকি দিয়ে ধাবিত হচ্ছিল স্টাম্পের দিকে। পা দিয়ে সেটিকে আটকানোর চেষ্টা করেছিলেন কেন উইলিয়ামসন (৪৪), তবে বলটি ঠিকই আঘাত করে স্টাম্পে।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১০ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে