এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে ৩৭৮ রানের কঠিন লক্ষ্য দিয়েছে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে এরই মধ্যে ৩ উইকেট হারিয়েছে ইংলিশরা।
মূলত প্রথম ইনিংসে ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজার ২২২ রানের জুটিতে দিশেহারা ভারত এখন জয়ের স্বপ্ন বুনছে। ষষ্ঠ উইকেটে সেই মহাকাব্যিক জুটিকে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক তারকারা। এবি ডি ভিলিয়ার্সের চোখে তো পন্ত-জাদেজার পাল্টা আক্রমণ টেস্ট ক্রিকেট ইতিহাসে সেরা।
দারুণ ছন্দে থাকতেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার বহু ম্যাচ জয়ে আছে তাঁর রয়েছে বিশেষ অবদান। ক্রিকেটের সঙ্গে তিনি এ মুহূর্তে সরাসরি যুক্ত না থাকলেও বিশ্ব ক্রিকেটে চোখ রাখছেন নিয়মিত।
ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ সরাসরি দেখার সুযোগ পাননি ডি ভিলিয়ার্স। তবে হাইলাইটস দেখে প্রশংসা করেছেন পন্ত-জাদেজা জুটির। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ দক্ষিণ আফ্রিকান ব্যাটার লিখেছেন, ‘বাড়িতে না থাকায় এ টেস্টের অনেক কিছু মিস করেছি। তবে এইমাত্র হাইলাইটস দেখা শেষ করলাম। পন্ত-জাদেজার পাল্টা আক্রমণাত্মক জুটি ছিল অসাধারণ। এখন পর্যন্ত আমার চোখে টেস্ট ক্রিকেটের সেরা জুটি।’
পন্ত-জাদেজা জুটির শুরুটা যখন হয়েছিল, ভারত তখন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে। ১০০ রানের আগেই পাঁচ উইকেট হারিয়েছিল সফরকারীরা। তাঁরা দুজন ছিলেন দলের শেষ স্বীকৃত ব্যাটার।
জাদেজা দেখে শুনে খেললেও পন্ত ছিলেন আক্রমণাত্মক। এতটাই আক্রমণাত্মক ছিলেন যে, সেঞ্চুরি করতে লেগেছে ৮৯ বল। ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে এটি দ্রুততম টেস্ট সেঞ্চুরি। আগের রেকর্ডটি ছিল মাহেন্দ্র সিং ধোনির (৯৩ বলে)।
পন্ত ১১১ বলে ১৪৬ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন। তাঁর আউটে ভাঙে জাদেজার সঙ্গে ২২২ রানের জুটি। পরে জাদেজাও সেঞ্চুরি করেছেন। তাঁর টেস্ট সেঞ্চুরিটি ভারতের বাইরে প্রথম।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৭ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে