
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে সন্ধ্যা ছয়টায় রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির করা হলো এবারের বিপিএলের ট্রফি।
পূর্ব ঘোষণা অনুযায়ী, বিকেল ৪টা ৩৫ মিনিটে হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে অবতরণ করেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। ট্রফি উন্মোচন করেন দুই ফাইনালিস্ট রাজশাহী ও চট্টগ্রামের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শেখ মেহেদী হাসান। এরপর পিকআপে করে ট্রফিটি মাঠে ঘুরিয়ে দেখানো হয়।
বিপিএল শুরুর আগেই ট্রফি এনেছিল গভর্নিং কাউন্সিল। কিন্তু সেই ট্রফি পছন্দ না হওয়ায় নতুন করে অর্ডার দেওয়া হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলের নতুন ট্রফি বানিয়ে আনা হয়েছে দুবাই থেকে। এজন্য খরচ হয়েছে ২৫ হাজার মার্কিন ডলার বা প্রায় সাড়ে ৩০ লাখ টাকা।
সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বিপিএলের এবারের পর্ব। ট্রফি না থাকায় সেদিন ২৫ হাজার বেলুন উড়িয়ে বিপিএল উদ্বোধন করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। চমক দিতেই মূলত ফাইনালের আগে ট্রফি নিয়ে ফটোসেশনের আয়োজন করেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ। অবশেষে বিপিএলের নতুন নকশার ট্রফির দেখা পেলেন দর্শকেরা।
বিপিএলের ফাইনালকে সামনে রেখে বিনোদনের ব্যবস্থা করেছিল বিসিবি। ট্রফি উন্মোচন পর্ব শেষে পারফর্ম করেন দেশের জনপ্রিয় মডেল তানজিন তিশা। এর আগে উদ্বোধনী দিনেও সিলেটে স্টেজ পারফর্ম করেছিলেন তিনি।

হেডিংলিতে ইনিংস ও ১০৩ রানে হেরে আগেই দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পাকিস্তানের। সিরিজ জিততে বাবর আজমের দলকে জিততে হতো শেষ দুই টেস্ট। তবে এবারও দেখা গেল পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা। লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে জিতে ইংল্যান্ড এক ম্যাচ আগেই নিশ্চিত করল সিরিজ।
২ ঘণ্টা আগে
সব কিছু ঠিকঠাক থাকলে প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি হতো শ্রীলঙ্কাতেই। দ্বীপ দেশটিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল এই বৈশ্বিক ইভেন্ট। কিন্তু সেটা আর হতে যাচ্ছে না। শ্রীলঙ্কা থেকে এই টুর্নামেন্ট সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৩ ঘণ্টা আগে
নতুন ভবন নির্মাণের লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দ্রুতই পুরোনো ভবনটি ভেঙে সেখানে একটি বড় হাইরেজ ভবন নির্মাণের লক্ষ্য রয়েছে। সেই ভবনে আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধাসহ প্রয়োজনীয় সব ফ্যাসিলিটি রাখা হবে। এর মাধ্যমে আধুনিক ও উন্নত পরিবেশে ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুয
৩ ঘণ্টা আগে
কানে ব্লুটুথ হেডফোন, হাতে লাগেজ, হাতে ঘড়ি পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। মেট্রোতে এমন ভঙ্গিতে হরহামেশাই চলাচল করেন অনেকে। কিন্তু তিনি যে আর চার-পাঁচ জনের চেয়ে আলাদা। তিনি আর কেউ নন। সাবেক ভারতীয় ক্রিকেটার জাভাগল শ্রীনাথ। যাঁর বর্তমান পরিচয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ম্যাচ
৪ ঘণ্টা আগে