
কোটা সংস্কার আন্দোলন নিয়ে বেশ কয়েক দিন ধরে উত্তপ্ত সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছেন রাজপথে। দেশের নানা প্রান্তের, নানা পেশার মানুষ এই আন্দোলনের পক্ষে সমর্থন জানাচ্ছেন। এবার এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানালেন মুশফিকুর রহিমও।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটার পড়ালেখা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কোটা সংস্কার আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও সহিংসতার শিকার হয়েছেন। এ নিয়ে মুশফিক আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই-বোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না।’
ছাত্র-ছাত্রীদের ওপর সহিংসতার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মুখে কালো কাপড় পরে প্রতিবাদ জানিয়েছেন। সংকটের মুহূর্তে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য শিক্ষকদের সাহসিকতাকে শ্রদ্ধা জানিয়ে মুশফিক আরও লিখেছেন, ‘আমার শিক্ষকরা যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাঁদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেওয়া কঠিন কোনো ছাত্রের জন্য যে তাঁর শিক্ষক হেনস্তা হয়েছেন, যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি।’
ঘটনার সুষ্ঠু সমাধান ও রক্তপাত বন্ধের দাবিতে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আরও লিখেছেন, ‘যেকোনো উপায়েই এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক। সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।’
কোটা সংস্কার আন্দোলনে ইতিমধ্যে বেশ কয়েকজন ছাত্র প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। সহিংসতা নেমে আসায় গতকাল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এ নিয়ে প্রতিক্রিয়া জানান বাংলাদেশ ক্রিকেট দলের দুই তারকা তাওহীদ হৃদয় ও শরীফুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই ছাত্র বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে আছেন শ্রীলঙ্কায়।

তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি এবং নাজমুল হোসেন শান্তর ফিফটিতে বেশ চাপেই ছিল ছিল। কিন্তু নতুন বল হাতে নিয়েই দৃশ্যপট বদলে দিচ্ছে স্বাগতিকেরা। অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরছে অজিরা।
২৭ মিনিট আগে
দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট ২৮৬ রান। ৮৮ রানের লিড নিয়ে চা বিরতিতে গেছে অতিথিরা। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৭৯ রানে অপরাজিত আছেন শান্ত। ২৬ রান নিয়ে শেষ সেশনে ব্যাট করতে নামবেন মুশফিক।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ২০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের কোনো ব্যাটার। এর আগে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লা টেস্টে ১৩৮ রানের ইনিংস খেলেছিলেন শাহরিয়ার নাফিস। এত দিন টেস্টে সেটাই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি। এবার নাফিসের পাশে বসলেন তানজিদ।
২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংস লিড নিল বাংলাদেশ। মিচেল স্টার্কের করা ৫৫তম ওভারে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১৯৮ রান টপকে যায় সফরকারী দল।
৩ ঘণ্টা আগে