যুক্তরাষ্ট্রের কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোচ রিকি পন্টিং হবেন এমন কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। অবশেষে সেই ঘোষণা চলে এল। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ওয়াশিংটন ফ্রিডমের দুই বছরের জন্য প্রধান কোচ হয়েছেন তিনি।
এমএলসির প্রথম মৌসুম শুরু হয়েছিল গত বছর। সেবার ওয়াশিংটন ফ্রিডমের কোচ ছিলেন গ্রেগ শিপার্ড। শিপার্ড আবার পন্টিংয়ের দীর্ঘদিনের পরামর্শক। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ক্রিকেট নিউ সাউথ ওয়েলস ব্লুজ ও সিক্সার্সের প্রতি মনোযোগ দিতেই মূলত দায়িত্ব ছেড়েছেন শিপার্ড। শিপার্ডের স্থলাভিষিক্ত পন্টিংয়ের কাজ শুরু হবে ২০২৪ এমএলসি থেকে। এক বিবৃতিতে পন্টিং বলেন, ‘২০২৪ সালে ওয়াশিংটন ফ্রিডমে যোগ দিতে আমি সত্যিই বেশ রোমাঞ্চিত। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে এবং মেজর লিগ ক্রিকেটে যুক্ত হতে মুখিয়ে আছি। ওয়াশিংটন ফ্রিডমের সঙ্গে যারা যুক্ত, তাদের প্রত্যেককে দেখে আমি মুগ্ধ। গ্রেগ শিপার্ডের জায়গা নেওয়া তো পরাবাস্তব ব্যাপার। এমন সফল ফ্র্যাঞ্চাইজি তৈরি করতে এর চেয়ে ভালো কেউ হতে পারেন না। আসন্ন মৌসুমে কাজ করতে প্রস্তুত।’
ওয়াশিংটন ফ্রিডমের জেনারেল ম্যানেজারের দায়িত্বে আছেন মাইকেল ক্লিঙ্গার। পন্টিংয়ের কোচ হওয়ার প্রসঙ্গে ক্লিঙ্গার বলেন, ‘তার সময়ে রিকি অন্যতম সেরা ক্রিকেটারদের একজন ছিলেন। বর্তমানে তিনি বৈশ্বিক পরিধিতে অন্যতম সম্মানিত কোচদের একজন। ‘শুধু যে ওয়াশিংটন ফ্রিডমের জন্যই (পন্টিংয়ের কোচ হওয়া) বড় সুযোগ তা কিন্তু নয়। একই সঙ্গে মেজর লিগ ক্রিকেট ও উত্তর আমেরিকায় ক্রিকেটের সম্প্রসারণে তা ভূমিকা রাখবে।’
বর্তমানে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে পন্টিং। এর আগে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে মুম্বাই ইন্ডিয়ানস ও অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের দায়িত্বও পালন করেছেন। পন্টিংয়ের নেতৃত্বে চারটি আইসিসি ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। যার মধ্যে রয়েছে ২০০৩, ২০০৭ দুই বিশ্বকাপ। ২০০৬, ২০০৯ দুইটি চ্যাম্পিয়নস ট্রফি পন্টিংয়ের নেতৃত্বে জিতেছে অস্ট্রেলিয়া।
সিয়াটল অর্কাস, টেক্সাস সুপার কিংস, ওয়াশিংটন ফ্রিডম, এমআই নিউইয়র্ক, সানফ্রান্সিসকো ইউনিকর্নস, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স—গত বছরের এমএলসিতে খেলেছিল এই ছয় ফ্র্যাঞ্চাইজি। শিপার্ডের অধীনে তিন নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল ওয়াশিংটন। সিয়াটল অর্কাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এমআই নিউইয়র্ক।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৭ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে