
আগামী ২৭ এপ্রিল থেকে সারাদেশে শুরু হচ্ছে বিসিবি-রবি বোলার হান্ট। তার আগে আজ এই আয়োজনের উদ্বোধনী হয়ে গেল। সেখানে উপস্থিত ছিলেন তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, নাঈম হাসানদের মতো বাংলাদেশ দলের পরিচিত মুখরা।
বোলার হান্টকে সামনে রেখে তরুণ পেসারদের জন্য পরামর্শ দিয়েছেন তাসকিন। তরুণদের শুধু জোরে বল করার চেষ্টা না করে কার্যকর ডেলিভারির দিকে মনোযোগ দেওয়ার বিষয়টি উঠে আসে আলোচনায়। তবে তাসকিন মনে করেন, পেসারদের নিজেদের সামর্থ্য অনুযায়ী গতি বাড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।
তাসকিন বলেন, ‘যেহেতু এটা বোলিং হান্ট আর এক্সপার্ট কোচরা থাকবেই ওখানে দেখার জন্য, সেই সঙ্গে জাতীয় দলের ক্রিকেটাররা থাকবে। আমি যেটা চাইব, পেসাররা যাদের কাছে জোরটাই প্রধান শক্তি, সে যেন জোরে করার চেষ্টা করে।’
এরপর গতি বাড়ানোর একটি কৌশলের কথাও জানান তাসকিন, ‘যাতে ইয়র্কার করার চেষ্টা করে, তাহলে পেসটা বেশি উঠবে। জোর এবং লাইন লেংথ দুইটাই, কিন্তু আমি চাইব যে জোরেই বল করুক।’
তাসকিনের মতে, তরুণ পেসাররা গতি ও নিয়ন্ত্রণের সমন্বয় করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ আরও দারুণ সব পেসার পাবে। উদাহরণ হিসেবে ইবাদত হোসেনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তাহলে ইবাদতের মতো আমরা আরও দ্রুত গতির বোলার পাবো ইনশা আল্লাহ।’
তরুণ ক্রিকেটাররা সকালে কী খেয়ে বোলার হান্টে আসবে—এমন প্রশ্ন করা হয়েছিল স্পিনার নাঈমকে। জবাবে তিনি বলেন, ‘না, আসলে ওরকম কিছু... ব্রেকফাস্ট করে আসবে। চেষ্টা করবে হলো নার্ভাস না থেকে নিজের সেরাটা দেয়ার জন্য। কারণ, এটা হলো অনেক বড় সুযোগ ওদের জন্য। এখানে আপনার ন্যাশনাল টিমের কোচ থাকবে। আমি স্পিনারদেরকে বলবো যাতে ওরা ওদের ১০০%টা দিয়ে এখানে ক্যাম্পের সিলেক্ট হয়। স্পিনারদের আসলে স্পিনের ওপর ফোকাস করা উচিত।’

এশিয়ান গেমসের ব্যস্ততায় কাউন্টি চ্যাম্পিয়নশিপে শেষ দুই ম্যাচে হাসান মাহমুদকে পাচ্ছে না কেন্ট। তবে খেলছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। সতীর্থ হাসানকে ছাড়া খেলতে নেমে আজ ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন তিনি।
১ ঘণ্টা আগে
শক্তি, সামর্থ্য কিংবা পরিসংখ্যান—সবদিক থেকেই এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। মাঠের পারফরম্যান্সেও স্পষ্ট ছিল সেটার ছাপ। ব্যাটিং কিংবা বোলিং, দুই বিভাগেই জিম্বাবুয়ের ওপর ছড়ি ঘুরিয়েছে সফরকারীরা। ফলস্বরূপ বড় জয়ে সিরিজ শুরু করেছে মিচেল মার্শের দল।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। আসন্ন এশিয়ান গেমসের পর এই সংস্করণের নেতৃত্বে আর দেখা যাবে না তাঁকে। উইকেটরক্ষক ব্যাটারের এই সিদ্ধান্ত মোটেও ভালো নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি নেতৃত্বে নিগার সুলতানা জ্যোতির অধ্যায় শেষ হতে যাচ্ছে। এশিয়ান গেমসের পর ২০ ওভারের ক্রিকেটে আর অধিনায়ক হিসেবে দেখা যাবে না এই উইকেটরক্ষক ব্যাটারকে। তবে ওয়ানডেতে দলের নেতৃত্ব ধরে রাখবেন তিনি।
৪ ঘণ্টা আগে