Ajker Patrika

কাউন্টিতে খালেদের আগুনে বোলিং

ক্রীড়া ডেস্ক    
কাউন্টিতে খালেদের আগুনে বোলিং
৫ উইকেট নিয়েছেন এই পেসার। ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের ব্যস্ততায় কাউন্টি চ্যাম্পিয়নশিপে শেষ দুই ম্যাচে হাসান মাহমুদকে পাচ্ছে না কেন্ট। তবে খেলছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। সতীর্থ হাসানকে ছাড়া খেলতে নেমে আজ ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন তিনি।

সেন্ট লরেন্স গ্রাউন্ডে ব্যাট করতে নেমে খালেদ ও ম্যাট মিলনেসের তোপের মুখে পড়ে ১৬১ রানে গুটিয়ে গেছে ল্যাঙ্কাশায়ার। তাদের স্কোরবোর্ডে তাকিয়ে অবশ্য শুরুটা আন্দাজ করার সুযোগ নেই। মাইকেল জোন্স ও কিটন জেনিংটনের ব্যাটে দারুণ সূচনা পেয়েছিল ল্যাঙ্কাশায়ার; উদ্বোধনী জুটিতে ৮১ রান তোলেন তাঁরা।

৩০ রান করা জেনিংটনকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন খালেদ। জেনিংটনের বিদায়ে পর তাসের ঘরে পরিণথ হয় ল্যাঙ্কাশায়ারের ব্যাটিং লাইন। আরেক ওপেনার জোন্স আউট হন ৪৪ রান করে। দলের হয়ে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। এ ছাড়া ৩৭ রান আসে ম্যাথু হার্স্টের ব্যাট থেকে।

ল্যাঙ্কাশায়ারকে গুটিয়ে দেওয়ার পথে ৪২ রানে ৫ উইকেট নেন খালেদ। মিলনেসের শিকার চারটি; ২৮ রান দেন তিনি। বাকি উইকেটটা নেন ম্যাট কুইন।

এর আগে ডার্বিশায়ারের বিপক্ষে গত ৮ সেপ্টেম্বর কাউন্টিতে অভিষেক হয় খালেদের। সে ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেট নেন এই পেসার। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি খালেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত