
সুপার এইটে বাকি রয়েছে আর একটি জায়গা। পাকিস্তান কি সেই জায়গা নিতে পারবে? টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ এটিই সবচেয়ে বড় প্রশ্ন। বাঁচা-মরার লড়াইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি হবে সালমান আলী আগার দল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। সুপার এইটে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তানের সামনে।
গ্রুপ ‘এ’তে তিন ম্যাচে তিন জয় নিয়ে ভারত ইতিমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র তাদের সব ম্যাচ শেষ করে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে, রানরেটও বেশ শক্ত তাদের +০.৭৮৭। পাকিস্তান ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট পেলেও ভারতের কাছে বড় ব্যবধানে হারায় তাদের -০.৪০৩ রান রেটই বাদ পড়ার শঙ্কাকে তুলে ধরেছে। তাই নামিবিয়ার কাছে হারলেই গতবারের মতো এবারও বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ফসকে পড়তে হবে। তবে সুখবর হলো, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কলম্বোয় আজ বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। তাই ম্যাচ পরিত্যক্ত হলে সুপার এইটে উঠে যাবে পাকিস্তান। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।
ক্রিকেট
টি-টোয়েন্টি বিশ্বকাপ
দ.আফ্রিকা-আরব আমিরাত
সরাসরি, বেলা সাড়ে ১১টা
পাকিস্তান-নামিবিয়া
সরাসরি, বেলা সাড়ে ৩টা
ভারত-নেদারল্যান্ডস
সরাসরি, সন্ধ্যা সাড়ে ৭টা
টি স্পোর্টস
ফুটবল
চ্যাম্পিয়নস লিগ
অলিম্পিয়াকোস-লেভারকুজেন
সরাসরি, রাত ২টা
সনি টেন ৫
ক্লাব ব্রুগা-আতলেতিকো
সরাসরি, রাত ২টা
সনি টেন ১
বোদো-ইন্টার
সরাসরি, রাত ২টা
সনি টেন ২
প্রিমিয়ার লিগ
উলভস-আর্সেনাল
সরাসরি, রাত ২টা
স্টার স্পোর্টস সিলেক্ট ১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর বিএনপির দিকে তাকিয়ে সবাই। নিজেদের অবস্থান থেকে দলটির প্রতি প্রত্যাশার কথা জানাচ্ছেন দেশের সাধারণ মানুষ। এই তালিকায় আছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় বিএনপির প্রতি প্রত্যাশার কথা জানিয়েছেন এই ক্র
১৮ মিনিট আগে
দাপট দেখিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের সবশেষ ম্যাচে আজ মালয়েশিয়ার মেয়েদের ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ফাহিমা খাতুনের দল। এই জয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব এখন ক্রিকেটেও স্পষ্ট। ২০১৩ সালের পর থেকে দ্বিপাক্ষীক সিরিজ খেলে না দুই প্রতিবেশী দেশ। এমনকি আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টেও একে অন্যের দেশে খেলতে যায় না তারা। তারই প্রভাবে দুটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক স্বত্ব হারানোর শঙ্কায় পড়ে গেছে ভারত।
২ ঘণ্টা আগে
বিএনপির নিরঙ্কুশ জয়ের পরও নির্বাচনে নিজ আসনে তিনি হেরে যাওয়ায় সংশয়টা তৈরি হয়েছিল। নির্বাচনে হেরে গেলেও টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক। আজ থেকে দাপ্তরিক কাজ শুরু হওয়ার কথা তাঁর। শপথ নিয়েই গতকাল শোনালেন স্বপ্নের কথা। আশ্বাস দিলেন
৩ ঘণ্টা আগে