Ajker Patrika

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে শরীফুলের প্রথম ফাইফার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৩: ১০
অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে শরীফুলের প্রথম ফাইফার
স্মিথকে ফিরিয়ে তৃতীয় শিকার ধরেন শরীফুল। ছবি: সংগৃহীত

চা বিরতির আগে ২ উইকেট নেওয়া শরীফুল শেষ সেশনে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠলেন। প্রথমে ফিফটির পথে থাকা স্টিভ স্মিথকে ফেরান এই পেসার। এরপর তাঁর পেস তাণ্ডবের শিকার হন বিউ ওয়েবস্টার ও প্যাট কামিন্স। ক্যারিয়ারের প্রথম ফাইফারের স্বাদ পান শরীফুল।

শরীফুলের বোলিং তোপে পড়ে বাংলাদেশকে ৬৪ রানে অলআউট করেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। ১৪৮ রানে অষ্টম উইকেট হারিয়ে অলআউট হওয়ার শঙ্কায় স্বাগতিকেরা। চা বিরতিতে যাওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ৫০ রান করেছিল অস্ট্রেলিয়া। শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে লিড নেয় তারা।

এরপরই শরীফুরের আঘাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে ছন্দপতন। শুরুটা করেন স্মিথকে দিয়ে। শরীফুলের ডেলিভারি স্মিথের প্যাডে লাগলে আম্পায়ার আউট দেন। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তারকা ব্যাটার। ৪২ রানে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। স্মিথকে ফিরিয়ে চতুর্থ উইকেটে অস্ট্রেলিয়ার ৭৭ রানের জুটি ভাঙেন শরীফুল।

এরপর বিপর্যয় নামে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে। ৫ রান করা অ্যালেক্স ক্যারিকে হাসান মাহমুদের ক্যাচ বানান মেহেদী হাসান মিরাজ। পরের টানা ৩ উইকেট পকেটে পুরেন শরীফুল। এর মধ্যে ওয়েবস্টার ও কামিন্সকে রানের খাতা খুলতেই দেননি। একই ওভারে এই দুজনকে আউট করেন শরীফুল।

এক ওভার পর বোলিংয়ে এসে মিচেল স্টার্ককে বিদায় করেন শরীফুল। ১ রান করা অস্ট্রেলিয়ান পেসারকে বোল্ড করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত