অনুসন্ধানী সাংবাদিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করে বিশ্বজুড়ে তাবড় নেতা, ধনকুবের, বিনোদন জগতের তারকা, ক্রীড়াবিদদের আর্থিক খুঁটিনাটি ও বিপুল পরিমাণ নথি ফাঁস করেছে প্যানডোরা পেপারস। এক কথায় আর্থিক কেলেঙ্কারির জালে রাঘব-বোয়ালরা। ঝুলি থেকে যেন বেরিয়ে এসেছে বিড়াল।
আরব আমিরাত, পানামা, সুইজারল্যান্ডের মতো দেশে বিশ্বের তাবড় প্রভাবশালীরা যে অর্থ বা সম্পদের লেনদেন করেছেন গোপনে, তার সব তথ্য প্রকাশ্যে এসেছে। তালিকায় নাম রয়েছে ভারতের ‘ব্যাটিং জিনিয়াস’ শচীন টেন্ডুলকারেরও!
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও দেশটির সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের নামও প্রকাশ্যে আসতে চলেছে। ইমরানের ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে পাকিস্তানের অর্থমন্ত্রী ও একজন শীর্ষস্থানীয় আর্থিক সহায়কের নাম রয়েছে।
পেপারসে দেখা গেছে, বিশ্বের ৯০টি দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা তাঁদের সম্পদ গোপন করতে অফশোর কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছেন। তাঁদের মধ্যে ৩৩০ জনেরও বেশি রাজনীতিবিদ।
তা আর কারা কারা আছেন সেই তালিকায়? বরং বলা ভালো কারা নেই! রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ক্রিকেট কিংবদন্তি টেন্ডুলকার, জনপ্রিয় গায়িকা শাকিরা, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বেবিস, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বিন আল হুসেইন, সুপার মডেল ক্লডিয়া শিফারসহ আরও অনেকে।
এই অনুসন্ধানে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)-এর সাড়ে ছয় শতাধিক সাংবাদিক অংশ নিয়েছেন। আন্তর্জাতিক কয়েকটি সাংবাদমাধ্যম প্রায় ১ কোটি ২০ লাখ নথি হাতে পেয়েছে। সেসব নথিতে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, পানামা, বেলিজ, সাইপ্রাস, আরব আমিরাত, সিঙ্গাপুর, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের ১৪টি আর্থিক সেবা কোম্পানিরও তথ্য রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের বাদশাহ গোপনে ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মালিবুতে ১০ কোটি ডলারের সম্পদের মালিক হয়েছেন। টনি ব্লেয়ার ও তাঁর স্ত্রী লন্ডনে একটি অফিস কেনার সময় ৩ লাখ ১২ হাজার পাউন্ড কর ফাঁকি দিয়েছেন।
ফাঁস হওয়া নথিতে ভ্লাদিমির পুতিনের মোনাকোয় গোপন সম্পদ এবং আন্দ্রেজ বেবিসের ফ্রান্সে ২ কোটি ২০ লাখ ডলার দিয়ে প্রাসাদ কেনার তথ্য বেরিয়ে এসেছে।
তবে এসব তথ্যের বিরোধিতা করেছেন টেন্ডুলকারের আইনজীবী। সর্বকালের অন্যতম সেরা ব্যাটারের নাম থাকায় বিস্মিত তিনি। জানিয়েছেন, টেন্ডুলকারের যাবতীয় বিনিয়োগ বৈধ এবং ভারতের আয়কর বিভাগের কাছে সবকিছুর হিসেব রয়েছে। এতে কোনো রহস্য বা জটিলতা নেই।

৯ বছর তো একেবারে কম সময় নয়। ক্রোয়েশিয়ার দায়িত্বে দীর্ঘ এই সময়ে কত স্মৃতিই জমা হয়েছে তাঁর। বলা হচ্ছে এখানে জ্লাতকো দালিচের কথা। বিশ্বমঞ্চে কোনো শিরোপা না জিতলেও ক্রোয়াট ভক্তদের মনে রাখার মতো অনেক উপলক্ষ এনে দিয়েছেন। অবশেষে আজ তিনি পদত্যাগ করেছেন।
৪ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনার শেষ নেই। আটলান্টায় গত রাতে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় নিয়ে নয়। বিতর্কিত রেফারিংয়ের কারণে চলছে সমালোচনা। তাতে করে আর্জেন্টিনা ফিফার কাছ থেকে সুবিধা পায় বলে আলোচনা শোনা যাচ্ছে। তবে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের মতে আসলে এমন কিছু ঘটে না।
৪ ঘণ্টা আগে
আটলান্টায় গত রাতে আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর থেকেই তোপের মুখে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। এমন অবস্থায় বাধ্য হয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
মার্কিন মুলুকে বিশ্বকাপ শেষ ভাগে এসে পড়েছে। ১০৪ ম্যাচের মধ্যে হয়ে গেছে ৯৬ ম্যাচ। এরই মধ্যে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন। অর্থ পাচারের অভিযোগ উঠেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে। এমন অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা এফবিআই নড়েচড়ে
৬ ঘণ্টা আগে