
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে অন্যতম আলোচিত হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হওয়ার পর মাহমুদউল্লাহ খেলতে পেরেছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ৩ ম্যাচে ২৩.৬৭ গড় ও ৬৬.৯৮ স্ট্রাইক রেটে করেছেন ৭১ রান। তিন ম্যাচেই তিনি ব্যাটিং করেছেন ছয় নম্বরে। এরপরই ‘বিশ্রামের’ মোড়কে তিনি বাদ পড়েন। আর সদ্য ঘোষিত এশিয়া কাপের দলে জায়গা পাননি মাহমুদউল্লাহ। ক্রিকেটের বাকি দুই সংস্করণের মধ্যে টি-টোয়েন্টিতে গত বছরের এশিয়া কাপের পর থেকেই তিনি ব্রাত্য। আর টেস্ট থেকে বাংলাদেশের এই ব্যাটার অবসর নিয়েছেন দুই বছর আগেই।
মাহমুদউল্লাহর প্রসঙ্গে কথা বলতে গিয়ে বেতনের তুলনা করেছেন সুজন। যেখানে বর্তমানে ক্রিকেটাররা অল্প সময় খেলেই লাখ লাখ টাকা উপার্জন করেন। মিরপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সুজন বলেছেন, ‘আমি বুঝতে পেরেছি, এখন আমার সময় শেষ। আমি না ছাড়লে নতুনরা কীভাবে সুযোগ পাবে। এটাও একটা বড় কথা। খেলোয়াড়দের সিদ্ধান্ত নিতে হবে যে কখন অবসর নেওয়ার সঠিক সময়। আমিও কেঁদেছিলাম সেই মুহূর্তে (অবসর ঘোষণার সময়)। জানি এটা কতটা কঠিন। কারণ আমি যেটা পছন্দ করি, আমার ভালোবাসার জায়গা। আমরা তো রিয়াদদের মতো অত পেশাদার ছিলাম না। তাদের মতো বেশি টাকা বেতন পেতাম না। অল্প টাকা বেতন পেতাম। সেটা আমাদের ভালোবাসা ছিল, পেশাদারত্ব ছিল না। জানি না এ প্রজন্মের ক্রিকেটাররা কেন ছাড়তে চায় না বা সেই সাহসটা তারা দেখায় না।’
মাঠ থেকে বিদায় নেওয়ার উদাহরণ বাংলাদেশের ক্রিকেটারদের নেই বললেই চলে। ৬ জুলাই তামিম ইকবাল সংবাদ সম্মেলন ডেকে আচমকা অবসরের ঘোষণা দিয়েছেন। পরের দিনই অবসরের সিদ্ধান্ত থেকে ফেরত এসেছেন। তাছাড়া তামিম, মুশফিকুর রহিম টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সামাজিকমাধ্যমে। তাও যখন টি-টোয়েন্টিতে তাঁদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছিল। এই প্রসঙ্গে স্টুয়ার্ট ব্রডের নাম উল্লেখ করেছেন সুজন, যেখানে ইংলিশ পেসার কদিন আগে অ্যাশেজ খেলেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সুজন বলেন, স্টুয়ার্ট ব্রড এখন ইংল্যান্ড দলে খেলতে পারতেন না। তিনি ছাড়লেন কেন? কখন আপনার থামতে হবে, সেটা জানতে হবে।

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
১০ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
১১ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
১১ ঘণ্টা আগে