
অ্যাশেজ জয়ের ভাবনা নিয়ে অস্ট্রেলিয়ার গিয়ে ব্যর্থতার চক্রে আটকা পড়েছিল ইংল্যান্ড। টানা ৩ হারে আগেই ছাইদানি হাতছাড়া করেছে সফরকারী দল। অবশেষে চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেল তারা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টে অজিদের ৪ উইকেটে হারিয়েছে বেন স্টোকসের দল।
এই জয়ে দীর্ঘ ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে অ্যাশেজের কোনো ম্যাচ জিতল ইংল্যান্ড। এর আগে সবশেষ ২০১০-১১ মৌসুমে তাসমান পাড়ের দেশটিতে মর্যাদাপূর্ণ সিরিজটি জিতেছিল ইংলিশরা। এরপর অস্ট্রেলিয়ার মাঠে সবশেষ তিনটি অ্যাশেজে কোনো ম্যাচ জিতেত পারেনি দলটি। অবশেষে ফুরাল সে অপেক্ষা। পার্থ, ব্রিসবেন ও অ্যাডিলেডে ব্যর্থতার পর চলমান অ্যাশেজে প্রথমবারের মতো স্বস্তির দেখা পেল অতিথিরা। অ্যাশেজ হারের পরের ম্যাচেই সান্ত্বনা খুঁজে পেল ইংল্যান্ড। ১৮ ম্যাচের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ায় জয়ের দেখা পল তারা।
বোলারদের দাপটে মেলবোর্ন টেস্টের প্রথম দিনই ২০ উইকেট পড়েছে। দুইবার ব্যাটিংয়ে নামতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তাই ম্যাচটি যে দ্রুত শেষ হবে সেটা প্রথম দিনের খেলা শেষেই বোঝাই যাচ্ছিল। শেষ পর্যন্ত দুই দিনেই শেষ হলো মেলবোর্ন টেস্ট। ব্যতিক্রম কেবল চতুর্থ ইনিংস। আগের তিন ইনিংসে ব্যাটাররা ব্যর্থ হলেও এবার আর মুখ থুবড়ে পড়েনি ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে সফরকারী দল।
রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৫১ রান এনে দেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। অন্তত এই টেস্টের ব্যাটারদের দুর্দশার বিপরীতে এমন জুটিতে ভালো বলতেই হয়। ভালো শুরুর পরও জয়ের পথটা সহজ ছিল না ইংল্যান্ডের। ব্রাইডন কার্স, জো রুট, স্টোকসরা আউট হয়ে দলকে চাপের মুখে ফেলেন। তবে চলতি অ্যাশেজে হতাশার গল্পটা আর দীর্ঘ হয়নি ইংল্যান্ডের। ছোট এবং মাঝারি মানের কয়েকটি ইনিংসে ভর করে এবারের অ্যাশেজের প্রথম জয়ের দেখা পায় স্টোকসরা।
৩৪ রান করা ডাকেটকে ফিরিয়ে ইংল্যান্ডের জুটি ভাঙেন মিচেল স্টার্ক। দলীয় ৬৫ রানে ৬ রান করা কার্স ফিরলে দ্বিতীয় উইকেট হারায় তারা। স্বাভাবিকভাবেই তখন চলতি টেস্টে ব্যাটারদের ব্যর্থতার বিষয়টি সামনে চলে আসছিল। তৃতীয় উইকেটে জ্যাকব বেথেলের সঙ্গে ৪৭ রানের মূল্যবান জুটি গড়ে বিপদ সামাল দেন ক্রলি। ৩৭ রান করে ফেরেন এই ওপেনার। জ্যাকব বেথেল আউট হন ৪০ রান করে। জয় থেকে তখন ৩৮ রান দূরে ইংল্যান্ড। এরপর জো রুট (১৫ রান) ও স্টোকস (২ রান) ফিরলেও আর কোনো বিপদে পড়তে হয়নি তাদের। হ্যারি ব্রুক ১৮ ও জেমি স্মিথ ৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে