
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে বাকি আর মাত্র ১ মাস। পাকিস্তান ও আরব আমিরাতে হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরুর আগেই নতুন মেন্টর নিয়োগ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সাবেক পাকিস্তানি ব্যাটার ইউনিস খানকে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে রশিদ খান-মোহাম্মদ নবিদের পরামর্শক হিসেবে কাজ করবেন। তাঁকে মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে এসিবি।
আফগানিস্তান ক্রিকেট দলের সঙ্গে আগেও কাজ করেছেন ইউনিস। ২০২২ সালে আফগানদের ব্যাটিং কোচ ছিলেন তিনি। পাকিস্তানের সাবেক ক্রিকেটারের সঙ্গে আবার কাজ করতে যাচ্ছে ঘোষণা দিয়ে আফগান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সাইদ নাসিম সাদাত বলেছেন, ‘এসিবি আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য সাবেক পাকিস্তান ক্রিকেটার ইউনিস খানকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি টুর্নামেন্ট শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন।’
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইউনিস করেছেন ১৭৭৯০ রান। ১১৮ টেস্ট নামের পাশে ১০০৯৯ রান তাঁর, যেখানে ক্যারিয়ার-সেরা ইনিংস ছিল ৩১৩ রান। তিন সংস্করণ মিলে ৮৩টি ফিফটির পাশাপাশি আছে ৪১টি সেঞ্চুরি। আইসিসি র্যাঙ্কিংয়ে সেরা ব্যাটারও ছিলেন তিনি। ২০০৯ সালে তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।
অবসরের পর থেকে নিয়মিতই কোচিং করিয়ে যাচ্ছেন ইউনিস। দায়িত্ব পালন করেছেন আফগানিস্তান ও পাকিস্তানের ব্যাটিং কোচের। কাজ করেছেন পিএসএলের দল পেশোয়ার জালমির সঙ্গেও। কিছুদিন আগে আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচও ছিলেন তিনি।

২০২৫-২৬ মৌসুম রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকদের জন্য ছিল ভীষণ হতাশার। লস ব্লাঙ্কোসরা এই মৌসুমে জিততে পারেনি কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা। তবু সদ্য সমাপ্ত মৌসুম থেকে রেকর্ড পরিমাণ অর্থ উপার্জন করল ‘রয়্যাল মাদ্রিদ’ নামে পরিচিত এই ক্লাবটি।
৫ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আলোচনা যেন শেষ হওয়ার নয়। যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ফিফার কাছ থেকে সুবিধা পাওয়া। রেফারির সিদ্ধান্তগুলো বারবার তাদের পক্ষে যাওয়ায় সমালোচনা করেছিলেন মিসরের কোচ হোসাম হাসান, ফরোয়ার্ড মোস্তফা জিকোসহ আরও অনেকেই। এবার জানা গেল সুইজারল্যান্ডের ফরোয়ার্ড বিল এমবল
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণার আগেই নাহিদ রানার ছিটকে যাওয়ার দুঃসংবাদ পায় বাংলাদেশ। গতির ঝড়ে হই চই ফেলে দেওয়া রানাকে অস্ট্রেলিয়ার মাঠে দেখার যে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের, তা শুরুতেই শেষ হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান
৬ ঘণ্টা আগে
এসইসি হল ৫-এ অনুষ্ঠিত বাউট নম্বর ১০০-এর এই লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন অস্ট্রেলিয়ান বক্সার ডিকসন। প্রথম রাউন্ডে বিচারকদের সবাই (১০-৯ পয়েন্টে) ডিকসনকেই এগিয়ে রাখেন। দ্বিতীয় রাউন্ডেও একই ধারায় আক্রমণ বজায় রাখেন তিনি। ডিকসনের একের পর এক শক্ত পাঞ্চের মুখে ব্যাকফুটে চলে যান ব্লু কর্নারে থাকা
৮ ঘণ্টা আগে