অ্যাডিলেড ওভালে ভারতের কাছে হেরে হৃদয় ভেঙেছে বাংলাদেশের। তবে হারা ম্যাচেও প্রশংসা বন্যায় ভাসছেন লিটন দাস। তাঁর ২৭ বলে ৬০ রানের ইনিংসই মূলত বাংলাদেশের জয়ের আশা জাগিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় পরাজিত দলে জায়গা পেয়েছে লিটনের ইনিংসটি।
লিটনের ইনিংস ছাপিয়ে প্রিয় অ্যাডিলেডে নায়কের আসনে বসেন বিরাট কোহলি। তাঁর ৪৪ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস ভারতকে বড় সংগ্রহ পেতে সহায়তা করে। তবে লিটনের ইনিংসটি বেশ মনে ধরেছে কোহলির। তাইতো ম্যাচ শেষে নিজেই লিটনকে একটি ব্যাট উপহার দেন। বাংলাদেশ দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি জানিয়েছেন।
অ্যাডিলেডে আজ জালাল ইউনুস বলেন, ‘লিটন দাস একজন ক্ল্যাসিক ব্যাটার। ওর শটগুলো দেখেন, যেকোনো সংস্করণে ক্ল্যাসিক শট খেলে। টেস্ট ও ওয়ানডেতে সে ভালো খেলে, সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতেও ভালো খেলছে। সবাই খুব খুশি হয়েছি। আমরা যখন ডাইনিং হলে বসে ছিলাম, দেখলাম বিরাট কোহলি এসে ওকে একটা ব্যাট উপহার দিয়ে গেল। অবশ্যই এটা অনেক বড় অনুপ্রেরণা।’
অ্যাডিলেডে গতকাল নিয়মিত পজিশন ওপেনিং নেমে ঝড় তোলেন লিটন। যদিও সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে তাঁকে তিনে খেলাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। লিটনকে তিনে খেলানো নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন জালাল ইউনুস, ‘আসলে তিনে খেলা আর ওপেনিংয়ে খেলা অনেকটা একই রকম। আমি এখানে কোনো পার্থক্য দেখি না। সে তিন নম্বরেও স্বস্তি বোধ করে, ওপেনিংয়েও একই। গতকাল যেহেতু সৌম্যকে খেলানো হয়নি...আমাদের ভাবনা ছিদুজনজন বাঁহাতি ব্যাটার হয়ে যাচ্ছিল তাই ওপেনিংয়ে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন চাচ্ছিলাম। এ কারণে লিটনকে ওপেন করানো হয়েছে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে