হরভজন সিং তাঁর প্রায় দুই যুগের ক্যারিয়ারে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছিলেন ২০০৭-০৮-এর অস্ট্রেলিয়া সফরে। সিডনি টেস্টে অ্যান্ড্রু সাইমন্ডসকে বাঁদর সম্বোধন করেছিলেন হরভজন, ক্রিকেট ইতিহাসে যা ‘মাংকিগেট কেলেঙ্কারি’ হিসেবে জায়গা করে নিয়েছে। গত বছর হরভজন যখন ক্রিকেটকে বিদায় জানালেন, সামনে আনলেন ১৩ বছর আগের সেই ঘটনা। বিদায়বেলায় সিডনি টেস্টের ঘটনাটিকে দুর্ভাগ্যজনক হিসেবে আখ্যা দিয়েছিলেন সাবেক এই ভারতীয় স্পিনার।
পুরোনো কথা কেউই অবশ্য পরে আর মনে রাখেনি। পরবর্তীতে আইপিএলে একই দল মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সুবাদে ড্রেসিংরুমও তারা ভাগাভাগি করেছেন। ধীরে ধীরে একটা সময় এই দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। সাইমন্ডসের মৃত্যুর খবর তাই বিশ্বাস করতে কষ্ট হয়েছে হরভজনের। বন্ধুকে হারিয়ে যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছেন। টুইটে হরভজন লিখেছেন, ‘সাইমন্ডসের মৃত্যুতে আমি হতভম্ব। খুব তাড়াতাড়ি চলে গেলে। ওর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই। আত্মার শান্তি কামনা করি।’

অথচ ১৪ বছর আগে তাদের সম্পর্কটা স্বাভাবিক ছিল না। অনেকে তো মনে করে মাংকিগেট বিতর্ক সাইমন্ডসের ক্যারিয়ারে বেশি প্রভাব ফেলেছিল। তবে আইপিএল তাঁদের এক বিন্দুতে মিলিয়ে দেয়। আইপিএল কীভাবে তাঁদের এক করেছিল—এই গল্প একবার শুনিয়েছিলেন হরভজন নিজেই, ‘আমরা তখন চণ্ডীগড়ে, আইপিএলে একটি ম্যাচে জেতার পরপর আমরা আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। সেখানে আমরা প্রথমবার একে অপরকে জড়িয়ে ধরি এবং একে অপরের কাছে ক্ষমা চাই। আমাদের দুজনেরই খারাপ লেগেছিল। মুম্বাই ইন্ডিয়ান্স দলের অনেক বন্ধু সেই মুহূর্তের ছবি তুলে রেখেছিল।’

হরভজন জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ান তারকার সঙ্গে এভাবে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কই হয়েছিল। এরপর থেকে ভাজ্জি ও সাইমন্ডস প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন।
এই সম্পর্কিত পড়ুন:

জ্যোতিরা খুব করেই চেয়েছিলেন ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে। কিন্তু তা হলো না। গতকাল দুবাইয়ে প্রথম সেমিফাইনালে ৪০ রানে হেরে গেছে বাংলাদেশ।
১২ মিনিট আগে
ভারতকে হারিয়ে ফাইনালে যেতে চাওয়ার সঙ্গে সংগতি রেখে সেমিফাইনালের প্রথমার্ধে অন্তত পারফরম্যান্সটা হয়নি বাংলাদেশের। দুবাইয়ে আগে ব্যাট করে ভারত ৬ উইকেটে ১৪৯ রান তুলেছে।
২ ঘণ্টা আগে
এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংস শেষে ৩২০ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের চা-বিরতির আগে ৪৫৩ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। এই সিরিজে এটিই তাদের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৩৩ রানে।
৩ ঘণ্টা আগে
ক্লাবগুলোর সঙ্গে সমঝোতার বিষয়টি নিয়ে বাফুফের লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘ক্লাব এবং ফুটবল ফেডারেশন একে অপরের পরিপূরক। ক্লাবকে বাদ দিয়ে তো আমরা খেলতে পারব না। ক্লাব যদি না খেলতে চায়, আমাদের ইসি কমিটি বসে সিদ্ধান্ত নেব। আপাতত আগের সূচি অনুযায়ীই লিগ শুরু হবে।’
৪ ঘণ্টা আগে