অস্ট্রেলিয়া-উইন্ডিজ টেস্টে ধারাভাষ্য দেওয়ার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রিকি পন্টিং। পরে দ্রুত রয়েল পার্থ হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। জানা গেছে, হৃৎপিণ্ডের জটিলতার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে।
গত দুই দিন ধরেই চ্যানেল সাত এর হয়ে পার্থ টেস্টে ধারাভাষ্য দিয়ে আসছিলেন পন্টিং। আজ তৃতীয় দিনের ধারাভাষ্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ জন্য দুই বারের বিশ্বকাপজয়ী অধিনায়ককে হাসপাতালে ভর্তি করানো হয়।
তবে পন্টিংয়ের বড় কোনো সমস্যা হয়নি বলে জানা গেছে। ডেইলি মেইল জানিয়েছে, পন্টিং তাঁর সহকর্মীদের আশ্বস্ত করেছেন তিনি ঠিক আছেন। সতর্কতার অংশ হিসেবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
পার্থ টেস্টের ধারাভাষ্য কক্ষে আবারও পন্টিংকে পাওয়া যাবে কিনা এ ব্যাপারে চ্যানেল সেভেনের এক মুখপাত্র বলেছেন, ‘পন্টিং অসুস্থ এবং আজ বাকি অংশের জন্য আর ধারাভাষ্য দেবেন না তিনি। শনিবারও ফিরবেন কি না তা জানা যায়নি এখনো।’
এ পর্যন্ত ওয়ানডেতে ৫ বার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এরা মধ্যে দলটি দুইবারই বিশ্বকাপ জিতেছে পন্টিংয়ের নেতৃত্বে।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২০ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে