ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই সেঞ্চুরির সুযোগ পেয়েছিলেন বিরাট কোহলি, কিন্তু ৭৬ রানে আউট হওয়ায় তা আর হয়নি। দ্বিতীয় টেস্টে সেই অপূর্ণতা ঘোচালেন ভারতীয় ব্যাটার। সেঞ্চুরিটি আবার বিদেশের মাটিতে পাঁচ বছর তিন অঙ্ক না পাওয়ার আক্ষেপেরও ছিল।
নিজের আক্ষেপ ঘোচানোর দিনে একজন ক্রিকেট ভক্তেরও অপূর্ণতা ঘুচিয়েছেন কোহলি। ভক্ত হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ দলের উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার মা। তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেই পোর্ট অব স্পেন টেস্টের দ্বিতীয় দিনের খেলা দেখতে এসেছিলেন সিলভার মা। দিনের খেলা শেষে ভারতীয় দলের টিম বাসে ওঠার সময় নারী ভক্তের সঙ্গে দেখা করেন কোহলি।
কোহলির দেখা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সিলভার মা। প্রথম দর্শনে ৩৪ বছর বয়সী ব্যাটারকে জড়িয়ে ধরেন তিনি। জড়িয়ে ধরার সময় মাতৃস্নেহের চুম্বনও দেন। এরপর নিজের অনুভূতি জানিয়ে ভারতীয় ব্যাটারকে বিদায় বলার সময় আরেকবার আলিঙ্গন করেন সিলভার মা।
কোহলির সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় এক সাংবাদিককে সিলভার মা বলেন, ‘আমাদের সময়ে কোহলি হচ্ছেন অন্যতম একজন সেরা ব্যাটার। তার সঙ্গে দেখা করতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। সঙ্গে আমার ছেলেও তার সঙ্গে একই মাঠে খেলছে।’
উইকেটরক্ষকের মা যে ভারতীয় ব্যাটারের বড় ভক্ত, পোর্ট অব স্পেনের প্রথম দিনেই কোহলিকে জানান সিলভা। উইকেটরক্ষক বলেন, ‘মা আমাকে জানান, শুধু কোহলির খেলা দেখার জন্যই তিনি আসছেন। আমি বিশ্বাসই করতে পারছিলাম না।’
সেঞ্চুরি পাওয়ার টেস্টটি ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারে কোহলির ৫০০তম ম্যাচ। স্মরণীয় এই ম্যাচ কী দারূণভাবেই না রাঙালেন ভারতীয় ব্যাটার। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এমন সমীকরণের ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরিটি শেষ পর্যন্ত ১২১ রানে শেষ হয় রানআউটে কাটা পড়ে। আর সব মিলিয়ে এটি তাঁর ৭৬তম সেঞ্চুরি।
এতে করে দীর্ঘ সেঞ্চুরি খরার অপেক্ষাও শেষ হয়েছে কোহলির। অপেক্ষাটা হচ্ছে বিদেশের মাটিতে পাঁচ বছর সেঞ্চুরি না পাওয়া। সর্বশেষ ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন তিনি। পার্থে পাওয়া সেঞ্চুরির ইনিংসটি ছিল ১২৩ রানের।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে