ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর দিনেও কেউ কি ঘুণাক্ষরে ভেবেছিলেন গৌরবের উৎসবে মাতবে গুজরাট টাইটান্স? ঘরের সমর্থকদের সাক্ষী রেখে শিরোপা উঁচিয়ে ধরবেন হার্দিয়া পান্ডিয়া ও তাঁর সতীর্থরা?
সব হিসাব-নিকাশ, সমীকরণ-বিশ্লেষণ ভুল প্রমাণ করে এখন এটিই বাস্তব। অর্থের ঝনঝনানির ১৫ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট। আহমেদাবাদে আজ রাতে ফাইনালে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসকে।
সোয়া লাখের বেশি দর্শক ধারণক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাটকে ১৩১ রানের লক্ষ্য দিয়েছিল রাজস্থান। নিজেদের ডেরায় নবাগত দলটি শিরোপার সংস্পর্শে পৌঁছে গেছে ১১ বল বাকি রেখে।
এ জয়ে ৬ বছর পর নতুন রাজার দেখা পেয়েছে আইপিএল। আগের ৫ বছরে রাজত্ব হাতবদল হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে।
আইপিএল সম্পর্কিত পড়তে - এখানে ক্লিক করুন
শ্রেষ্ঠত্বের মঞ্চে আজ গুজরাটকে ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। ৩ উইকেট শিকারের পর করেছেন মূল্যবান ৩৪ রান। ফাইনালসেরাও হয়েছেন তারকা অলরাউন্ডার। টুর্নামেন্টসেরা হয়েছেন অবিশ্বাস্য ছন্দে থাকা রাজস্থান ওপেনার জস বাটলার।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে