ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে কাল বিকেলের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত, রাতে পাকিস্তান-শ্রীলঙ্কা। মেয়েদের এশিয়া কাপে আগের ৮ টুর্নামেন্টে এই চার দলই বিভিন্ন সময় ফাইনালে খেলেছে। সবচেয়ে সফল সাত বারের চ্যাম্পিয়ন ভারত, দাপুটে অবস্থান ধরে রেখে আট বারই ফাইনাল খেলেছে তারা। এবারও দাপটের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করেছে টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী ভারত।
গ্রুপ পর্বে ভারতের পারফরমও ছিল চ্যাম্পিয়নদের মতোই, তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে হরমনপ্রীত কৌরের দল। প্রথম ম্যাচে ৩৫ বল বাকি থাকতে ৭ উইকেটে পাকিস্তানকে, দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭৮ রানে এবং শেষ ম্যাচে নেপালকে তারা ৮২ রানের বড় ব্যবধানে হারিয়েছে। নিঃসন্দেহে সেমিফাইনালে বাংলাদেশের সামনে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী বাধা শেফালি-স্মৃতি-জেমিমাহদের ভারত।
শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করলেও থাইল্যান্ড ও মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে দারুণভাবে ফিরে এসেছে জ্যোতির দল। সেমিফাইনালে উঠে এখন তাঁদের চোখ ফাইনালে। গতকাল বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জ্যোতি বলেছেন, ‘সেমিফাইনালে উঠেছি। অবশ্যই আমাদের চোখ ফাইনালে। চোখ থাকবে সবারই। বাংলাদেশ থেকে রওনা দেওয়ার আগে আমরা জানিয়েছিলাম, আমাদের লক্ষ্য সেমিফাইনালে ওঠা। সে লক্ষ্য পূরণ হয়েছে। গতবার আমরা সেমিফাইনালে উঠতে পারিনি। এবার যেহেতু সেই জায়গাটা পূরণ হয়েছে, এখন আমাদের সবার নজর ফাইনালে।’
দেশের নারী ক্রিকেটকে আরও একধাপ ওপরে নিতেই শিরোপার লড়াইয়ে নামার প্রত্যয় জ্যোতির, ‘পুরো দল আজ খুব ভালো অনুশীলন করেছে। সেমিফাইনালের আগে পুরো দলের এমন অনুশীলন দলের জন্য ভালো। সবাই ফিট আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। ফাইনালে তাকিয়েই আমরা মাঠে নামব। সবারই ইচ্ছে ফাইনাল খেলার। ২০১৮ এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের নারী ক্রিকেটের একটা বিপ্লবই হয়েছে। আমরা চেষ্টা করব এবারও ভালো কিছু করে যেন নারী ক্রিকেট এগিয়ে নিতে।’

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪১ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে