
হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেশ খোশমেজাজে দেখা গেল দুর্দান্ত ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদকে। টানা ১০ম হার—তারপরও তাঁর হাসি কিছুটা হলেও দ্বন্দ্বে ফেলে দেবে যে কাউকে। তবে কি তাসকিন ‘অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর’ হয়ে গেলেন!
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা ১০ ম্যাচে হারের রেকর্ড গড়ল ঢাকা। অথচ তাদের স্লোগান ‘জিতবে ঢাকা, পারলে ঠেকা’। শেষ চারের আশা তাদের আগেই শেষ হয়েছে। পথ হারানো ঢাকার সামনে জয়ের পথটাই অন্ধকারে ঢাকা। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেদের ১১তম ম্যাচে হারল তারা ৫ উইকেটে।
এই ম্যাচেও ঢাকার ব্যাটিং ব্যর্থতা। খুলনার ওয়েন পারনেল ও মুকিদুল ইসলাম মুগ্ধর বোলিং তোপে ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করতে পারে তারা। মনোমুগ্ধ বোলিংয়ে মুগ্ধ ও পারনেল দুজনই ৩টি করে উইকেট নিয়েছেন। জবাবে পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৫.২ ওভারে লক্ষ্য তাড়া করে খুলনা।
টানা ৪ জয়ের পর, পথ হারিয়েছিল খুলনাও। এ জয়ের আগে টানা ৫ ম্যাচ হেরেছে তারা। এতে দারুণ শুরুর পর পথ হারিয়ে প্লে অফে ওঠার শঙ্কাও জাগে। তবে আজ ঢাকার বিপক্ষে জিতে শেষ চারের লড়াই আরও জমিয়ে তুলল এনামুল হক বিজয়ের দল।
১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন টেবিলের চারে উঠেছে খুলনা। এক ও দুইয়ে থাকা রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের পয়েন্ট সমান ৯ ম্যাচে ১৪ করে। এর পরে বরিশাল, খুলনা ও চট্টগ্রামের ১০ পয়েন্ট করে। তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে খুলনা।
গুরুত্বপূর্ণ ম্যাচেও ১২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। ইনিংসের প্রথম বলেই শরীফুল ইসলামের বলে বোল্ড হন বিজয় (০)। এরপর ৪ রান করে ফেরেন আরেক ওপেনার এভিন লুইস। সেখান থেকে জয়ের পথটা সহজ করে দেন ইমন ও শাই হোপ। ৪ ছক্কা ও ২ চারে ৩০ বলে ৪০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ইমন। ৩২ রান আসে হোপের ব্যাট থেকে। ৪ ছক্কা ও ২ চারে আফিফের ২১ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। ঢাকার হয়ে শরীফুল ও তাসকিন দুজনই ২টি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। অ্যালেক্স রসের ২৫, ইরফান শুক্কুরের ২৫ ও মোসাদ্দেক হোসেন সৈকতের ২৬ রানের সৌজন্যে ১২৮ রান তোলে তারা। থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। ঢাকার ৩ টপ অর্ডারকে ফিরিয়ে শুরুতেই বিপর্যয়ে ফেলেন পারনেল। ১৯ রান দিয়ে তাঁর শিকার ৩ উইকেট। ১৮ রানে খরচে মুগ্ধর শিকার ৩।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্ট শেষ হওয়ার তিন দিনের মাথায় এবার সেরা একাদশ প্রকাশ করল ফিফা। যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের পাশাপাশি ফ্রান্সের ফুটবলারদের আধিপত্য।
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের মিডফিল্ডার দানি ওলমোর সঙ্গে সংঘর্ষের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা। নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, সুযোগ পেলে ওলমোর কাছে ক্ষমা চাইবেন।
৯ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা এখন কারও অজানা নয়। এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ আয়োজনই দুজনের এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
১০ ঘণ্টা আগে
চরম হতাশায় শেষ হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর এবার আদালতের দ্বারস্থ হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশটির প্রথম সারির সংবাদমাধ্যম লা নাসিওন।
১০ ঘণ্টা আগে