
জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, শিগগির বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত পাঁচজনের নাম জানাবে বিসিবি। সংবাদ সম্মেলন শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের নাম প্রকাশ করল বিসিবি। তাঁদের সাময়িক বহিষ্কারাদেশও দিয়েছে ক্রিকেট বোর্ড।
বিসিবি এক বিজ্ঞপ্তিতে আইসিসির দুর্নীতিবিরোধী ধারা ভাঙার কারণে পাঁচজনকে অভিযুক্ত করেছে। চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহস্বত্বাধিকারী মোহাম্মদ তৌহিদুল হক তাৌহিদ, ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী ও ক্রিকেট সংগঠক সামিনুর রহমান—এই পাঁচজনের বিরুদ্ধে ২০২৬ বিপিএলে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিট (বিসিবিআইইউ) পরিচালিত তদন্তের ভিত্তিতে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তদন্তে ২০২৬ বিপিএল ঘিরে দুর্নীতিমূলক আচরণ, জুয়া কার্যক্রম, দুর্নীতি দমন তদন্তে সহযোগিতা না করা ও তদন্তে বাধা দেওয়ার বিষয়গুলো উঠে আসে। তদন্তে কথিত জুয়াসংক্রান্ত কার্যক্রম, দুর্নীতিমূলক প্রস্তাব ও নীতিমালার ৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী জারি করা ডিমান্ড নোটিশ মানতে ব্যর্থতা, সংশ্লিষ্ট গোপন যোগাযোগ মুছে ফেলা এবং মনোনীত দুর্নীতি দমন কর্মকর্তাকে (ড্যাকো) সহায়তা না করার অভিযোগ অন্তর্ভুক্ত ছিল।
লাবলুর রহমান (চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার)
ধারা ২.৪.৭—সম্ভাব্য দুর্নীতিমূলক কর্মকাণ্ডের তদন্তে বাধা দেওয়া বা বিলম্ব ঘটানো, যার মধ্যে প্রাসঙ্গিক যোগাযোগ ও তথ্য গোপন, মুছে ফেলা বা ধ্বংস করাও অন্তর্ভুক্ত।
তৌহিদুল হক তাৌহিদ (নোয়াখালী এক্সপ্রেসের সহস্বত্বাধিকারী)
অমিত মজুমদার (ঘরোয়া ক্রিকেটার)
রেজওয়ান কবির সিদ্দিকী (টিম ম্যানেজার)
অভিযুক্ত ব্যক্তিদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। অভিযোগপত্র দেওয়ার পর থেকে ১৪ দিনের মধ্যে তাঁদের জবাব দিতে হবে। বিসিবি এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করবে না। পাশাপাশি সংগঠক সামিনুর রহমানের বিরুদ্ধে একটি বহিষ্কারাদেশ জারি করেছে বিসিবি। নবম, দশম ও ১১তম বিপিএলসহ অন্যবারও দুর্নীতিসংশ্লিষ্ট কর্মকাণ্ডের তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৩০ নভেম্বর ঢাকার এক পাঁচ তারকা হোটেলে হয়েছে বিপিএলের নিলাম। নিলামের আগে এনামুল হক বিজয়, সাঞ্জামুল ইসলাম, শফিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদুজ্জামান-তাঁদের নাম উঠেছিল রেড ফ্ল্যাগে। তবে এবার বিসিবির নিষেধাজ্ঞার তালিকায় তাঁদের কেউই নেই। যে অমিত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি সর্বসাকল্যে টি-টোয়েন্টি খেলেছেন ৬টি। সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ এনসিএল টি-টোয়েন্টিতে।

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনেই। সম্ভাব্য পরিণতি ড্র মনে হলেও গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে ঘটতে পারে যেকোনো কিছুই। পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটার সালমান আলী আঘা রোমাঞ্চকর শেষের আশাই করছেন।
১০ ঘণ্টা আগে
ঠিক এক মাস পরই শুরু হবে বিশ্বকাপ। আর্জেন্টিনার জন্য চাপটা এবার আরও বেশি। তারা এবার নামছে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে আজ দল দিয়েছে আর্জেন্টিনা।
১১ ঘণ্টা আগে
১৭ মে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২১ মে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে সাফের মূল লড়াইয়ে অংশ নিতে ভারতের গোয়ায় পৌঁছাবে দল। সেখানে গ্রুপ ‘বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ।
১১ ঘণ্টা আগে
২০২৪ সালের মার্চে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। টানা দুই বছর ধারাবাহিক ভালো আম্পায়ারিংয়ের পুরস্কার হিসেবে তাঁর মেয়াদ আরও এক বছর বেড়েছে। ২০১০ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরের ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষেক হয়
১২ ঘণ্টা আগে