অ্যান্টিগায় প্রথম টেস্টে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টর একাদশ থেকে পরিবর্তন এসেছে তিনটি। দলে ঢুকেছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ, উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান আর পেসার মোস্তাফিজুর রহমান। তিন পেসার, এক স্পিনার আর এক অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
২০১৮ সালে এই মাঠে টেস্টে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। তবে এবার উইকেট গতবারের চেয়ে ভালো হবে বলে জানিয়েছেন সাকিব আল হাসান। ব্যাটারদের কাছ থেকে তাই নিজের চাওয়ার কথাও অকপটে বলেছেন বাংলাদেশ অধিনায়ক। অ্যান্টিগার দুরন্ত বাতাস অবশ্য ভিন্ন কথা বলছে। ডিউক বলে চিরায়ত সুইং তো আছেই, সঙ্গে বাতাস কাজে লাগিয়ে ব্যাটারদের চোখে সর্ষে ফুল দেখাতে পারেন পেসাররা।
প্রথম টেস্ট পর্ব সংবাদ সম্মেলনে নিজ দলের পেসারদের সে কথাও মনে করিয়ে দেন সাকিব। তৃতীয় মেয়াদে সাকিবের নেতৃত্বে প্রথমবার মাঠে নামছে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজে ইতিবাচক কিছু উপহার দিতে চান সাকিব। সাকিবের ডেপুটি হিসেবে এই সিরিজ দিয়ে লিডারশিপ গ্রুপে যুক্ত হয়েছেন লিটন দাস।
বাংলাদেশ একাদশ:
তামিম, জয়, শান্ত, মুমিনুল, সাকিব (অধিনায়ক), লিটন (সহ-অধিনায়ক), সোহান (কিপার), মিরাজ, ইবাদত, খালেদ ও মোস্তাফিজ
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্রাথওয়েট (অধিনায়ক), ক্যাম্পবেল, বোনার, ব্ল্যাকউড, মেয়ার্স, দা সিলভা (কিপার), রেইফার, জোসেফ, রোচ, মোতি ও সিল্স

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৮ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৮ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৯ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
১০ ঘণ্টা আগে