রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান। হারের পর তীব্র সমালোচনা সহ্য করতে হচ্ছে শান মাসুদ-বাবর আজমদের। আগামী পরশু থেকে একই ভেন্যুতে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।
সিরিজ হার এড়াতে শেষ টেস্টে জয় ছাড়া কোনো উপায় নেই পাকিস্তানের। সেটি বিবেচনায় নিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ফিরিয়েছে প্রথম টেস্ট থেকে বাদ পড়া ৩ ক্রিকেটারকে। প্রথম টেস্টে তাদের দল ছিল ১৪ জনের, দ্বিতীয় টেস্টে তিন ক্রিকেটার বেড়ে হলো ১৭ জন।
প্রথম টেস্টে কোনো স্পিনার না খেলানো ভুগিয়েছে পাকিস্তানকে। সেই ভুল শুধরে এবার দলে ডাকা হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদ ও স্পিন অলরাউন্ডার কামরান গুলামকে। প্রথম টেস্টের দলে শুরুতে ছিলেন তাঁরা। পেস বোলিং সহায়ক উইকেটকে প্রাধান্য নিয়ে পরে তাঁদের ‘এ’ দলে পাঠিয়ে দিয়েছিল স্বাগতিকেরা।
সদ্য বাবা হওয়া শাহিন শাহ আফ্রিদির শুধু প্রথম টেস্ট খেলার কথা ছিল। তবে তাঁকেও দ্বিতীয় টেস্টের জন্যও রেখে দিয়েছেন নির্বাচকেরা। ফিটনেস ইস্যুতে প্রথম টেস্ট থেকে বাদ পড়া পেস বোলিং অলরাউন্ডার আমির জামালকেও দ্বিতীয় টেস্টে রাখা হয়েছে।
দ্বিতীয় টেস্ট ১৬ সদস্যের পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল, আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সায়েম আইয়ুব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও শাহিন শাহ আফ্রিদি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে