ঢাকা: সাউদাম্পটনে কাল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ২০১৯ সালের ১ আগস্ট এজবাস্টনে অ্যাশেজ দিয়ে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল। দুই বছর ধরে চলা এই প্রতিযোগিতার শেষের শুরু হতে যাচ্ছে কাল। ক্রিকেটের সবচেয়ে কঠিন সংস্করণের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন—সেটা নিয়েই চলছে আলোচনা, গবেষণা। ক্রিকেট বিশ্লেষকদের কেউ নিউজিল্যান্ডের পক্ষে বাজি ধরেছেন, কেউ আবার ভারতের পক্ষে।
সুনীল গাভাস্কার, সাবেক ভারত অধিনায়ক
আমি ভারতের পক্ষেই ভোট দেব। বোলিং-ব্যাটিং দুই বিভাগে বিরাট কোহলিরা দারুণ ভারসাম্যপূর্ণ দল। এই মুহূর্তে সাউদাম্পটনের আবহাওয়াও ভারতের পক্ষেই কথা বলছে। যত দ্রুত পিচের কাভার সরিয়ে নেওয়া হবে ভারতীয় স্পিনারদের ভালো করার সম্ভাবনা ততই বাড়বে।
মাইকেল ভন, সাবেক ইংল্যান্ড অধিনায়ক
আমার বাজি নিউজিল্যান্ডের পক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড টেস্ট সিরিজটা যেভাবে খেলেছে, তাতে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব কিছু নয়। টেস্টে নিউজিল্যান্ড অনেক দিন ধরে ব্যাটিং, বোলিংয়ে দুর্দান্ত করছে। নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার থাকবে না।
স্যার অ্যালিস্টার কুক, সাবেক ইংল্যান্ড অধিনায়ক
নিউজিল্যান্ডই জিতবে। নিউজিল্যান্ডের সেরা চার পেসার ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নিল ওয়াগনার, ম্যাট হেনরি তো আছেই। ওদের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলের ওপর অনেক ভরসা করবে নিউজিল্যান্ড।
ইসা গুহ, সাবেক ইংল্যান্ড নারী পেসার
আমার বাজি ভারতের পক্ষে। বিরাট কোহলির অধীনে ভারত খুব ভালো খেলবে বলে আশা করছি। প্রতিটি বিভাগেই ওদের গভীরতা অনেক। রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে—ব্যাটিং অর্ডারের এই ছয় ব্যাটসম্যান বিশ্বের যেকোনো বোলিং লাইন-আপকে তছনছ করে দিতে পারে! ভারতের বোলিং আক্রমণও খুব শক্তিশালী। খুব সম্ভবত ভারতের ইতিহাসে সেরা বোলিং আক্রমণ এটা।
ক্রেগ ম্যাকমিলান, সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান
আমার বাজি নিউজিল্যান্ডের পক্ষে। উইলিয়ামসনদের প্রস্তুতি আমাকে আশাবাদী করেছে। সাউদাম্পটনে ফাইনালের আগে ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা আসলেই দারুণ কিছু। খেলোয়াড়েরা সবাই দারুণ ছন্দে আছে।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১৬ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৮ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৮ ঘণ্টা আগে