নিজের সেরা সময়টা অনেক আগেই পার করে এসেছেন মহেন্দ্র সিং ধোনি। ক্যারিয়ারের গোধূলিতে এখন তিনি। কিন্তু ৪২ বছর বয়সেও যে ব্যাটিংটা করছেন তা দেখে কে বলবে ভারতের সাবেক অধিনায়কের সময়টা শেষ হয়ে গেছে।
আজ লক্ষ্ণৌ সুপার কিংসের বিপক্ষেই যেমন ৯ বলে ২৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন ধোনি। এমন বিধ্বংসী ইনিংস সবশেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষেও খেলেছিলেন। আর পুরো ক্যারিয়ারে এমন অবিশ্বাস্য ব্যাটিং পারফরম্যান্সের তো অভাব নেই। সঙ্গে উইকেটের পেছনে দারুণ দক্ষতা এবং অধিনায়ক হিসেবে নিজেকে ক্রিকেটের অনন্য এক জায়গায় নিয়ে গেছেন তিনি।
সারা বিশ্বে এতটাই জনপ্রিয় যে ধোনির খেলা দেখার জন্য শুধু দর্শক-সমর্থকেরাই অপেক্ষা করে থাকেন না, তাঁর প্রতিদ্বন্দ্বীরা পর্যন্ত অধীর আগ্রহ নিয়ে থাকেন। তেমনি একজন হচ্ছেন ডেল স্টেইন। ক্যারিয়ারে ব্যাটারেদের বুকে কাঁপুনি ধরানো দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার জানিয়েছেন, আইপিএলে ধোনির খেলা দেখতে বুঁদ হয়ে থাকেন তিনি।
এ জন্য বান্ধবীর কাছ থেকে টিভি ভাঙার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন স্টেইন। তিনি বলেছেন, ‘ধোনি জ্বর শুধু আইপিএলে নয়, দক্ষিণ আফ্রিকাকে গ্রাস করেছে। সত্যি বলতে আমি নিজেও এতে ডুবে আছি। সাধারণত আমি খুব একটা টিভি দেখি না। তবে আইপিএল চলার সময় টিভি থেকে চোখ সরাতে পারি না। এ জন্য বান্ধবীর কাছ থেকে টিভি ভাঙার ধমক পেয়েছি। সেদিন রাতেই দুর্দান্ত ধোনিকে দেখে মুগ্ধ হয়েছি।’
ধোনিকে আরও বেশি ব্যাটিংয়ে দেখতে চাওয়ার ইচ্ছার কথা জানিয়ে স্টেইন বলেছেন, ‘ধোনির ব্যাটিং দেখে মন ভালো হয়ে যায়। আমরা কি আরও বেশি তাকে ব্যাটিং করতে দেখতে পারি? এটা হলে দুর্দান্ত হবে।’

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৫ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে