২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি রাজস্থান রয়্যালসের। তবে গত মৌসুমের রানার্সআপদের এবারের আইপিএলে শুরুটা হয়েছে দুর্দান্ত। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সানরাইজার্স হায়দরাবাদকে ৭২ রানে হারিয়েছে রাজস্থান।
২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই জোড়া ধাক্কা খায় হায়দরাবাদ। অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি-এই দুটো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। জোড়া উইকেটের সঙ্গে মেইডেন দিয়েছেন বোল্ট। এরপর তৃতীয় উইকেটে প্রাথমিক ধাক্কা সামাল দেন মায়াঙ্ক আগারওয়াল ও হ্যারি ব্রুক। ৩৭ বলে ৩৪ রানের জুটি গড়েন আগারওয়াল ও ব্রুক। সপ্তম ওভারের শেষ বলে ব্রুককে বোল্ড করেন যুজভেন্দ্র চাহাল। হায়দরাবাদের ইনিংসে ভাঙন ধরা শুরু এখান থেকেই। হায়দরাবাদের স্কোর দাঁড়ায় ১৭.৫ ওভারে ৮ উইকেটে ৯৫ রান। শেষের দিকে উমরান মালিক ও আবদুল সামাদের ব্যাটিংয়ে পরাজয়ের ব্যবধান কমায় ভুবনেশ্বর কুমারের দল। ২০ ওভারে ৮ উইকেটে ১৩১ রানে থামে হায়দরাবাদের ইনিংস। ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন আবদুল সামাদ। রাজস্থানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন চাহাল।
ম্যাচসেরা হয়েছেন জস বাটলার। ২২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন বাটলার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক ভুবনেশ্বর কুমার। বাটলার, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল-এই তিন ব্যাটারের ঝোড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান করে রাজস্থান। ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন স্যামসন। হায়দরাবাদের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি ও টি নটরাজন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে