দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন আহমেদ। এ বাংলাদেশ পেসারকে দলে নিতে আগ্রহ দেখায় আইপিএলের নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে সিরিজের মাঝপথে তাসকিনকে ছাড়তে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই কারণে লক্ষ্ণৌকে ‘না’ বলে দেন তাসকিন।
তবে তাসকিনকে আইপিএলে খেলতে দিতে প্রস্তুত ছিল বোর্ড। আজ মিরপুরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে যেতে হতো তাসকিনকে। একই সঙ্গে পরের সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষেও খেলতে পারতেন না তিনি। তবে এ ক্ষেত্রে তাঁকে ছাড় দেওয়ার ভাবনা ছিল বিসিবির।
তাসকিনের আইপিএল খেলা প্রসঙ্গে নাজমুল হাসান বলেছেন, ‘তাসকিনের খেলার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কোনো সিরিজের মাঝখানে নয়। ওর (তাসকিন) সঙ্গে কথা হয়েছে, এ সিরিজের পরে ও যেতে পারে।’
তবে ব্যাপারটা হচ্ছে, এ সিরিজের পর যদি তাসকিনকে চাইতো লক্ষ্ণৌ, সে ক্ষেত্রে তাঁকে পরের সিরিজের বিবেচনায় রাখত না বোর্ড। পাপন বলেছেন, ‘আমাদের শ্রীলঙ্কা সিরিজ আছে, সেখানে আমরা ওকে ছাড় দিতে পারি। কিন্তু একটা সিরিজের মাঝখান থেকে কাউকে ছাড়ার সুযোগ নেই।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে