
ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হয়ে গেছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ কলকাতার ইডেন গার্ডেনসে স্কটল্যান্ড-ইতালি ম্যাচ দিয়ে বিশ্বকাপের সপ্তম ম্যাচ চলছে। উপমহাদেশে যখন চলছে আইসিসির এই ইভেন্ট, সেই মুহূর্তে আরেক ঐতিহ্যবাহী শহর লাহোরে হয়ে গেছে ত্রিমুখী বৈঠক। যে বৈঠক থেকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে তিনটি শর্ত পাকিস্তান দিয়েছে বলে জানা গেছে।
আইসিসির কাছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তিন শর্তের কথা ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম আজ এক প্রতিবেদনে প্রকাশ করেছে। টেলিকম এশিয়া স্পোর্টসের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আইসিসিকে দেওয়া তিন শর্ত মানলেই ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান। এ ব্যাপারে টেলিকম এশিয়া স্পোর্টকে সূত্র বলেন, ‘ত্রিপক্ষীয় বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি কিছু শর্ত দিয়েছেন। পাকিস্তানের বাৎসরিক রাজস্ব বাড়ানো, ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ পুনরায় চালু এবং ভারত-পাকিস্তান ম্যাচে ক্রিকেটারদের করমর্দন করতে হবে।
আইসিসির ২০২৪-২৭ চক্র অনুযায়ী প্রত্যেক বছর ৩.৪৫১ কোটি ডলার আইসিসি থেকে পাবে পিসিবি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪২০ কোটি ৭৯ লাখ টাকা। আইসিসিকে দেওয়া শর্ত অনুযায়ী টাকার অঙ্কটা আরও একটু বাড়িয়ে নিতে চাচ্ছে পিসিবি। আর রাজনৈতিক বৈরিতায় ২০১৩ সালের পর ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না। দুই দল শুধু আইসিসি ইভেন্ট আর এশিয়া কাপেই মুখোমুখি হয়। দ্বিপক্ষীয় সিরিজ চালুর মাধ্যমে যেন ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়, আইসিসির কাছে সেই দাবিও তুলেছে পিসিবি। করমর্দন ইস্যু নিয়েও পিসিবি আইসিসিকে শর্ত দিয়েছে। ২০২৫ এশিয়া কাপে মাঠের পারফরম্যান্সের চেয়ে দুই দলের রাজনীতিই মুখ্য হয়ে উঠেছিল। যে তিনবার তারা (ভারত-পাকিস্তান) মুখোমুখি হয়েছিল, টস থেকে শুরু করে একবারও দুই দেশের ক্রিকেটাররা করমর্দন করেননি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না পাকিস্তান।
লাহোরে গত রাতে আইসিসি-বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-পিসিবির ত্রিপক্ষীয় বৈঠকের আলোচনার ইস্যু মূলত বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ না হলে যে আইসিসির বিরাট আর্থিক ক্ষতি, সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই। পাকিস্তানের ভারত-ম্যাচ বর্জনের সিদ্ধান্তে বিপাকে পড়া আইসিসি সমাধানের পথ খুঁজেছে এই বৈঠকে। আর তাতে গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশও। বিসিবি ও পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতে পাকিস্তান রাজি হতে পারে। নাকভি এ বিষয়ে তাঁদের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
লাহোরে গতকাল ত্রিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ কতটা ‘জিততে’ পেরেছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে গতকাল মধ্যরাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি লাহোর বিদায় জানিয়েছেন বুলবুলকে। দুজনের হাসিমুখ বলে দিচ্ছে, বৈঠক বৃথা যায়নি।

আইসিসির সঙ্গে বৈঠকের পর শর্তসাপেক্ষে ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে পাকিস্তান—এমন খবর প্রকাশ হচ্ছে সংবাদমাধ্যমে। বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ হলে স্বস্তি ফিরবে আইসিসিতে। দর্শকপ্রিয় ম্যাচটি ছাড়াও আলোচনা হচ্ছে বাংলাদেশের স্বার্থ নিয়েও।
২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওমানের কাছে হেরেছিল জিম্বাবুয়ে। কিন্তু মূল পর্বের শুরুটা ঠিকই জয় দিয়ে রাঙাল আফ্রিকান দলটি; প্রতিপক্ষ সেই ওমান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল জিম্বাবুয়ে।
২ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে জয় শাহকে পোস্ট দিতে তেমন একটা দেখা যায় না বললেই চলে। গত বছরের ১৫ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আইসিসি চেয়ারম্যান ১৩ পোস্ট দিয়েছেন। তাঁর পোস্টে হা-হা দেখা যেত আগেও। কিন্তু পোস্টের প্রতিক্রিয়া কম থাকায় হা-হার মাত্রাটা সেভাবে বোঝা যায়নি। তবে বাংলাদেশ বিশ্বকাপ থেকে
২ ঘণ্টা আগে
পাকিস্তানকে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইসিসি। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসে শেষ পর্যন্ত প্রতিবেশী দেশটির বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। আলোচিত ইস্যুতে আইসিসির দিকে তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বি
৩ ঘণ্টা আগে